BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

কৈলাসহরে রাতের অন্ধকারে তাণ্ডব: বাইক ভাঙচুর, উধাও ব্যাটারি, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহরে রাতের অন্ধকারে তাণ্ডব: বাইক ভাঙচুর, উধাও ব্যাটারি, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর প্রতিনিধি,  শুভঙ্কর দাস : 

কৈলাসহর পুরপরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের বাঁধেরপার এলাকায় রাতের অন্ধকারে চলল দুষ্কৃতী তাণ্ডব।

ঘরের সামনে পার্ক করে রাখা একটি মোটর বাইক ভাঙ্গার পাশাপাশি, চুরি করে নেওয়া হলো সেটির ব্যাটারি। বাঁধ সংস্কারের কাজের জন্য নিজের বাড়িতে বাইক ঢোকাতে না পারার খেসারত দিতে হলো এলাকারই এক বাসিন্দাকে।

ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা কৈলাসহর পুরপরিষদের অধীনে থাকা বাঁধেরপার ১৪ নং ওয়ার্ডের।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

 সেখানকার বাসিন্দা দয়াময় দাসের TR02F6846 নম্বরের বাইকটি গত রাতে দুষ্কৃতীদের টার্গেট হয়ে ওঠে। জানা গেছে, এলাকায় বাঁধ সংস্কারের কাজের জন্য বাঁধের উপর মাটি ফেলা হয়েছে।

 যার ফলে দয়াময় বাবু তাঁর বাইকটি কোনোভাবেই বাড়ির ভেতরে ঢোকাতে পারছেন না বর্তমানে। বাধ্য হয়ে প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি বাইকটি ঘরের সামনেই রেখে ঘুমাতে যান।


কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠতেই চক্ষু চড়কগাছ দয়াময় বাবুর। তিনি দেখেন, বাইরে রাখা বাইকটির সিট খোলা, একাধিক অংশ ভাঙচুর করা হয়েছে এবং বাইকের ভেতরে থাকা মূল্যবান ব্যাটারিটি গায়েব, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কে বা কাহারা এই কাণ্ড ঘটিয়েছে।


এই দুর্ধর্ষ চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের ক্ষয়ক্ষতির বিচার চেয়ে আজ দুপুর বেলা কৈলাসহর থানায় হাজির হন দয়াময় দাস।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

একই এলাকার তিন সন্দেহভাজন ব্যক্তির নাম ও ঠিকানা উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। এখন দেখার, পুলিশ এই ঘটনার পেছনে থাকা আসল অপরাধীদের কত দ্রুত গ্রেপ্তার করতে পারে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram