নিজস্ব প্রতিনিধি ,শান্তির বাজার | ১২ নভেম্বর :
সাত সকালে শান্তিরবাজার ব্লক সংলগ্ন এলাকায় ঘটে গেলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায় , TR08C0685 নম্বরের একটি ইকো গাড়ি শান্তিরবাজার থেকে বড়পাথরির উদ্দেশ্যে যাচ্ছিল।
ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা TR01BJ0326 নম্বরের একটি প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাইভেট গাড়িটি নিজ বাড়ি থেকে বের হয়ে শান্তিরবাজারের দিকে যাচ্ছিল। জানা যায়, গাড়িটি শান্তিরবাজারের মাছের আড়তদার রাকেশের।
রাকেশের বড় ছেলে গাড়িটি নিয়ে বাজারের দিকে আসতেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কারো হতাহতের খবর নেই। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।