BREAKING :
(1) ‘দুর্নীতি ঠেকাতে ৫০০ এবং ২,০০০ টাকার নোট বাতিল করা হোক’, নোটবন্দির এক দশক পূর্তিতে দাবি তুললেন চন্দ্রবাবু নায়ডু (2) দেওয়ালির রাতে মধ্যপ্রদেশে জোড়া আগুন, দু’মাসের শিশু-সহ দুই পরিবারে মৃত ১২! পৃথক বাজি দুর্ঘটনায় দগ্ধ অন্তত ৩৫ (3) বস্তার ভিতর থেকে উঁকি দিচ্ছিল পায়ের আঙুল! গুয়াহাটিতে উদ্ধার মহিলার দেহ, নিখোঁজ ছিলেন ১২ দিন ধরে, চুড়ি দেখে শনাক্ত

প্রকৃতির তান্ডবে লন্ডভন্ড উদয়পুরের মাতারবাড়ি মেলা । জোর কদমে চলছে উদ্ধার কাজ।

প্রকৃতির তান্ডবে লন্ডভন্ড উদয়পুরের মাতারবাড়ি মেলা । জোর কদমে চলছে উদ্ধার কাজ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১০ নভেম্বর : 

দীপাবলি উৎসবের আনন্দ ও উল্লাসের আবহাও মুহূর্তে বিষাদে পরিণত হলো ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে।

সোমবারে বিকেলে হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেল ঐতিহাসিক মাতাবাড়ি মন্দির চত্বর ও বিস্তীর্ণ মেলা প্রাঙ্গণ।

কোনরকম আগাম আবহাওয়ার পূর্বাভাস বা সতর্কতা ছাড়াই এই প্রলয় কারী ঝড় প্রায় এক ঘন্টা ধরে স্থায়ী ছিল।

Must Read উদয়পুরে শপিং মলের সামনে হঠাৎ উত্তেজনা! ব্যাগের চেইন খুলতেই হাতেনাতে ধরা পড়ার অভিযোগ উদয়পুরে শপিং মলের সামনে হঠাৎ উত্তেজনা! ব্যাগের চেইন খুলতেই হাতেনাতে ধরা পড়ার অভিযোগ

এর তান্ডবে দীপাবলি উৎসবের জমজমাট মেলা চত্বর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা রাজ্যের অন্যতম প্রধান এই পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্রটিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।

মুহূর্তের মধ্যে বাতাসের গতিবেগ তীব্র হয়ে ওঠে এর ফলে ভেঙে পড়ে আলোক সজ্জিত প্রবেশদ্বার। বিভিন্ন সড়কে তৈরি করা অস্থায়ী আলোকসজ্জার গেইট ভেঙে পড়ে এদিন।

 বন্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। পরবর্তী সময় তীব্র যানজটের সৃষ্টি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা প্রশাসনের লোকজন।

ঝড় তুফান থেমে যাওয়ার কয়েক মুহূর্তের পর শুরু হয় উদ্ধার কাজ। ভেঙে পড়া বিভিন্ন গেইট গুলি জাতীয় সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

Also Read দেওয়ালির রাতে কালীপূজার চাঁদা নিয়ে রক্তাক্ত সংঘর্ষ! ভেলুয়ারচরের দয়ালপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক, দেওয়ালির রাতে কালীপূজার চাঁদা নিয়ে রক্তাক্ত সংঘর্ষ! ভেলুয়ারচরের দয়ালপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক,

এই ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা ‌ দিপাবলীর আগের দিন ভালো বিক্রি

 হওয়ায় বহু ব্যবসায়ী এই দিনটিতে দ্বিগুণ লাভের আশায় অধিক পরিমাণে পণ্য ও সামগ্রী নিয়ে তাদের দোকান সাজিয়েছিলেন।

কিন্তু প্রকৃতির রুদ্ররোষ তাদের সমস্ত স্বপ্ন নিমিষেই ধুলিসাৎ করে। পরে জেলা প্রশাসন থেকে জানানো হয় ক্ষতিগ্রস্ত

 দোকানিদেরকে দেওয়া হবে আর্থিকভাবে সাহায্য। তৃতীয় দিনের মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসন সজাগ দৃষ্টি রয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram