BREAKING :
(1) মহিলার দিকে শুধু আপত্তিকর ভঙ্গিতে তাকানো যৌন হয়রানির মামলা রুজু করার জন্য যথেষ্ট নয়! মন্তব্য কর্নাটক হাই কোর্টের (2) পার্কিং নিয়ে বিবাদ, ফরিদাবাদে এক ইঞ্জিনিয়ারকে লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি চালালেন প্রতিবেশী! ঘটনাস্থলেই মৃত্যু (3) আমেরিকায় গ্রেফতার বিশ্নোই গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার হ্যারি বক্সার, দেশে ফেরানোর চেষ্টা কেন্দ্রের

মাতাবাড়ি দেওয়ালি মেলার বর্ণাঢ্য উদ্বোধন! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোর রোশনাইয়ে সেজে উঠল মায়ের মন্দির, প্রথম দিনেই উপচে পড়ল ভিড়

মাতাবাড়ি দেওয়ালি মেলার বর্ণাঢ্য উদ্বোধন! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোর রোশনাইয়ে সেজে উঠল মায়ের মন্দির, প্রথম দিনেই উপচে পড়ল ভিড়

নিজস্ব প্রতিনিধি ,মাতাবাড়ি | ৯ নভেম্বর : 

উত্তর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ মেলা উদয়পুরে অনুষ্ঠিত হলো মাতার বাড়িতে। ৫১ সতী পীঠের একপীঠ মাতার বাড়ি আলোকমালাই সাজানো হয়েছে।

রবিবার সন্ধ্যা রাতে মেলার শুভ উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা । এছাড়া ছিলেন মন্ত্রীসভার একাধিক মন্ত্রী ও বিধায়কগণ।

 এদিন কল্যাণ দিঘিতে মঙ্গল আরতি করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠান মঞ্চ থেকে ড্রোন- শো উপভোগ করেন মুখ্যমন্ত্রী সহ সকল অতিথিরা।

Must Read স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে “স্বর্ণ জ্যোতি ইনিশিয়েটিভ ২০২৬”, গ্রামীণ এলাকার ১১ জন মহিলার পাশে দাঁড়ানোর এক বিশেষ প্রয়াস স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে “স্বর্ণ জ্যোতি ইনিশিয়েটিভ ২০২৬”, গ্রামীণ এলাকার ১১ জন মহিলার পাশে দাঁড়ানোর এক বিশেষ প্রয়াস

উদ্বোধনী মঞ্চে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির কে নিয়ে দেশের প্রধানমন্ত্রী প্রায়শই খোঁজখবর নেন।

প্রসাদ প্রকল্পে মায়ের মন্দিরকে সাজানো হয়েছে এবং আগামী দিনে আরও মন্দির কে আকর্ষণীয় করে তোলার জন্য ও সাধারণ দর্শনার্থীরা যাতে মায়ের মন্দিরে অতি সহজে

আসতে পারেন তার জন্য আগরতলা থেকে মাতারবাড়ি পর্যন্ত চার লেনের সড়ক তৈরি করা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকার এই মন্দির কে নিয়ে

অনেক ভাবনা-চিন্তা করে রেখেছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরে সকল অতিথিরা মুখ্যমন্ত্রীকে নিয়ে মায়ের মন্দিরে যান মাকে দর্শন করার জন্য।

Also Read কুমারঘাট থানার পুলিশের অভিযানে মোটা অংকের বার্মিজ সিগারেট আটক উর্দিধারীদের। দীপাবলির আগে আটক অবৈধ শব্দবাজিও। কুমারঘাট থানার পুলিশের অভিযানে মোটা অংকের বার্মিজ সিগারেট আটক উর্দিধারীদের। দীপাবলির আগে আটক অবৈধ শব্দবাজিও।

 প্রথম দিনের মেলায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় উদয়পুর মাতার বাড়িতে। বিশাল আকার এই মেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 পাশাপাশি প্রথম দিনের মেলায় মধ্যরাতে মায়ের মন্দিরে আসেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব ।

সবমিলিয়ে তিন দিন ব্যাপী এই দেওয়ালি মেলায় যেভাবে লোকসমাগম বাড়ছে তাতে করে প্রশাসন আশা প্রকাশ করছে

 এই বছর ১০ লক্ষের অধিক লোকসমাগম ঘটতে পারে মায়ের মন্দিরে। মেলায় আসা দোকানিরা তাদের

পসরা সাজিয়ে যেভাবে বসেছে তাতে বিক্রি অনেকটা বাড়বে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram