নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৫ই নভেম্বর :
মাতাবাড়ি দেওয়ালি মেলাকে কেন্দ্র করে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা । দর্শনার্থীদের কথা মাথায় রেখে এই বছর কড়া নিরাপত্তা বলয়ে মোড়ে দেওয়া হচ্ছে মাতার বাড়ি মেলা চত্বর ।
বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মাতাবাড়ি ছুটে যান গোমতী জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস । সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ।
পুণ্যার্থীদের ভোগের লাইন থেকে শুরু করে ভিআইপিদের যাতায়াতের সড়ক সহ মন্দিরের উপরে ভিড় সামাল দেওয়ার জন্য যে সকল ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে।
সেইসব জায়গা গুলি ঘুরে দেখেন পুলিশ সুপার। পরে আমাদের সংবাদ প্রতিনিধির প্রশ্নের উত্তরে জেলা পুলিশ সুপার শ্রী দাস জানান, এই বছর প্রায় ২ হাজার দুইশো পুলিশ ও টিএসআর বাহিনী
মোতায়েন করা হচ্ছে মাতা বাড়িতে। এছাড়া মেলা চত্বরের যে সকল জায়গাগুলিতে সবথেকে ভিড় জমে সেই সব এলাকাগুলোর মধ্যে দশটি
ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। পাশাপাশি ভিআইপিদের চলাচলের সড়ক পথ রেলস্টেশন জুড়ে নিরাপত্তা ব্যবস্থা
খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা পুলিশ সুপার। বর্তমানে চরম ব্যস্ততার মধ্য দিয়ে সেজে উঠছে ত্রিপুরেশ্বরী মন্দির ।
আগামী ৮ ই নভেম্বর থেকে ১০ ই নভেম্বর পর্যন্ত দেওয়ালি মেলা কে কেন্দ্র করে প্রশাসনের চরম ব্যস্ততার তুঙ্গে ।