BREAKING :
(1) জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু! উত্তরাখণ্ডে ১০ বছরে এই নিয়ে ১৩টি চপার দুর্ঘটনায় মৃত ২৭ (2) বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংহকে জামিন দিয়েছিল পটনা হাই কোর্ট। তাদের সিদ্ধান্তের সমালোচনা করে জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। (3) দিল্লি এবং পাঁচ রাজ্যে এসআইআর-এর সময়সীমা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। (4) ইরানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে চায় আমেরিকা! ট্রাম্পের নির্দেশে তেহরানকে চিঠি পাঠালেন ভান্স

দেওয়ালী মেলা ঘিরে গোমতী জেলাশাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক

দেওয়ালী মেলা ঘিরে গোমতী জেলাশাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক

নিজস্ব প্রতিনিধির,  উদয়পুর | ৩০ অক্টোবর : 

আগামী নভেম্বর মাসের ৮ তারিখ উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে অনুষ্ঠিত হবে দেওয়ালি মেলা । এই বছর তিন দিন অনুষ্ঠিত হবে দেওয়ালি মেলা।

 মেলা কে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি জোরদার শুরু হয়েছে উদয়পুরে ।

শুক্রবার দুপুর ১২ টায় গোমতী জেলাশাসকের কনফারেন্স হলঘরে দেওয়ালী মেলার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়

Must Read গ্রাহকদের অজান্তেই সরিয়ে নেওয়া হচ্ছে পোস্ট অফিস।  উত্তেজনা ছড়াল কুমারঘাট রেল স্টেশন চৌমুহনী সংলগ্ন এলাকায়। গ্রাহকদের অজান্তেই সরিয়ে নেওয়া হচ্ছে পোস্ট অফিস। উত্তেজনা ছড়াল কুমারঘাট রেল স্টেশন চৌমুহনী সংলগ্ন এলাকায়।

 । এই বৈঠকে ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান অভিষেক দেবরায় । এছাড়া ছিলেন গোমতী জেলা শাসক রিঙ্কু লাঠের, পুলিশ সুপার ও জিলা সভাধিপতি দেবল দেবরায়,

 পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ ২৮ টি সরকারি দপ্তরের আধিকারিকরা। বৈঠক শেষে দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান জানান ,

 ৮ ই নভেম্বর সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা দেওয়ালী মেলার উদ্বোধন করবেন। থাকবেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক স্তরের

 উচ্চ পদস্থ আধিকারিকরা। ‌ মেলার তিনদিন থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । বহি: রাজ্যের সংগীতশিল্পী মিতালী ঠাকুর এই বছর আসছেন মাতার বাড়িতে ।

Also Read স্বামীর ঘরের দরজায় তালা, ঠাঁই নেই গৃহবধূর! সাব্রুমে সুমিতার করুণ পরিণতি ঘিরে তীব্র চাঞ্চল্য স্বামীর ঘরের দরজায় তালা, ঠাঁই নেই গৃহবধূর! সাব্রুমে সুমিতার করুণ পরিণতি ঘিরে তীব্র চাঞ্চল্য

 তাছাড়া থাকবে ড্রোন শো ।‌ রাজ্য ও বহি:রাজ্যে থেকে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ রেলের ব্যবস্থা । প্রশাসনের অসমর্থিত সূত্রের খবর এই বছর দেওয়ালি

 মেলায় দিল্লি থেকে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । দেওয়ালি মেলা কে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে মাতারবাড়ি মন্দির জুড়ে।

প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে আরো জোরদার হচ্ছে এই বছরের মেলা। প্রশাসনের ব্যস্ততা বর্তমানে ব্যাপক তুঙ্গে উঠেছে গোটা উদয়পুরে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram