BREAKING :
(1) অরুণাচলে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে ১২ ঘণ্টা বন্‌ধ, বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের ভাঙচুর (2) তামিলনাড়ুর থেনিতে জেল ভেঙে পালালেন ১৭ বন্দি। এক জনকে জেলের পিছনের জঙ্গল থেকে ধরতে পারলেও বাকি ১৬ জনের নাগাল পায়নি পুলিশ। (3) দলবদল করবেন বিধায়কেরা আর জনগণের টাকায় হবে উপনির্বাচন? কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে জবাব চাইল সুপ্রিম কোর্ট

প্রিপেড মিটার রিচার্জের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগমের কুমারঘাট অফিসে বিক্ষোভ গ্রাহকদের।

প্রিপেড মিটার রিচার্জের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগমের কুমারঘাট অফিসে বিক্ষোভ গ্রাহকদের।

নিজস্ব প্রতিনিধি , কুমারঘাট  | ২৭ অক্টোবর :

 প্রিপেড মিটার রিচার্জের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগমের কুমারঘাট অফিসে বিক্ষোভ গ্রাহকদের। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসলো পুলিশ।

গ্রাহকদের চাপের মুখে পড়ে খোলা হলো অনলাইন পরিষেবা। সরকার ও মন্ত্রী বিধায়কদের নিশানা করে প্রকাশ্যে ক্ষোভ জানালেন গ্রাহকরা।


ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে এমনিতেই ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে। এরই মাঝে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রিপেইড মিটার রিচার্জের ঘটনা।

Must Read বানরের উৎপাতে কৃষকের জমির ফসল নষ্ট। বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কৃষক । বানরের উৎপাতে কৃষকের জমির ফসল নষ্ট। বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কৃষক ।

প্রিপেইড মিটারে রিচার্জ নেই, বন্ধ অনলাইন পরিষেবাও। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে গ্রাহকরা। সরকারি ছুটিতে বন্ধ বিদ্যুৎ নিগমের রিচার্জ কাউন্টার।

 শেষ পর্যন্ত পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। কুমারঘাট বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন

কুমারঘাট, ফটিকরায়-সহ বিভিন্ন এলাকার গ্রাহকরা। অভিযোগ, প্রিপেইড মিটারের রিচার্জ শেষ হয়ে যাওয়ায় বিছিন্ন করে দেওয়া হয় বহু গ্রাহকের বিদ্যুৎ সংযোগ।

রিচার্জ করাতে নিগমের অফিসে ছুটে গেলেও তালাবন্ধ ছিল ছিল রিচার্জ কাউন্টার। অন্যদিকে, বন্ধ ছিল অনলাইন রিচার্জ পরিষেবাও। ফলে চরম বিপাকে পড়েন গ্রাহকরা।

Also Read অমরপুরে লক্ষ্মীপুজোর আনন্দের মাঝেই সাহা পরিবারে নেমে এল অন্ধকার, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সাজানো সংসার! অমরপুরে লক্ষ্মীপুজোর আনন্দের মাঝেই সাহা পরিবারে নেমে এল অন্ধকার, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সাজানো সংসার!


পরিষেবার এই বেহাল দশা নিয়ে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। নিশানা করেন সরকার, মন্ত্রী ও বিধায়কদেরও।

গ্রাহকদের প্রশ্ন, বিদ্যুৎ পরিষেবার এমন পরিস্থিতি কি নজরে আসেনা সরকারের? মন্ত্রী বিধায়কদের বাড়ীতে বিদ্যুৎ না থাকলে তা টের পেতেন তারা।

অবিলম্বে প্রিপেইড মিটার ব্যবস্থা বন্ধ করে আগের মতো পোস্টপেইড মিটার ফিরিয়ে আনার দাবিও তোলেন ক্ষুব্দ গ্রাহকরা।


 গ্রাহকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যুৎ নিগমের কুমারঘাট সাব ডিভিশন অফিস চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস।


শেষ পর্যন্ত গ্রাহকদের চাপের মুখে চালু করা হয় অনলাইন রিচার্জ পরিষেবা। এরপরই ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

তবে প্রিপেইড মিটারের পরিষেবা নিয়ে ত্রিপুরায় গ্রাহকদের ক্ষোভ যে এখনও তীব্র, তা আরো স্পষ্ট হল এদিনের বিক্ষোভে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram