BREAKING :
(1) অরুণাচলে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে ১২ ঘণ্টা বন্‌ধ, বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের ভাঙচুর (2) তামিলনাড়ুর থেনিতে জেল ভেঙে পালালেন ১৭ বন্দি। এক জনকে জেলের পিছনের জঙ্গল থেকে ধরতে পারলেও বাকি ১৬ জনের নাগাল পায়নি পুলিশ। (3) দলবদল করবেন বিধায়কেরা আর জনগণের টাকায় হবে উপনির্বাচন? কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে জবাব চাইল সুপ্রিম কোর্ট

আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১, গ্রেফতার আসাম থেকে আসা যুবক

আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১, গ্রেফতার আসাম থেকে আসা যুবক

নিজস্ব প্রতিনিধি , আগরতলা  | ২৭ অক্টোবর : 

আগরতলা রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করলো আগরতলা জিআরপিএস পুলিশ ।

আজ সকাল ১০ টা নাগাদ সাব-ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাস এবং আগরতলা জিআরপিএস এর একটি দল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় ।

 অভিযানের সময় আগরতলা রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মে, আরপিএফ পোস্ট এবং একটি বাথরুমের মধ্যবর্তী পার্কিং এলাকার সামনে থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

Must Read গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর পুলিশের তল্লাশি, উত্তর মহেশপুরের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য! গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর পুলিশের তল্লাশি, উত্তর মহেশপুরের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য!

 ধৃত যুবকের নাম আনোয়ার হোসেন তার বয়স ২৬ বছর । তার বাড়ি আসামের নওগাঁ জেলার রুপাহী থানা এলাকার ।

পুলিশ সূত্রে জানা গেছে , দ্বিতীয় আনোয়ার হোসেনের কাছে থাকা একটি পিঠের ব্যাগ তল্লাশি চালিয়ে প্রায় ২. ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জব্দকৃত এই রাজার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। এই ঘটনায় আগরতলা রেল স্টেশনে ঘটনাস্থল থেকেই উদ্ধারকৃত গাঁজা বাজেয়াপ্ত করে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

 জিআরপি থানায় এনডিপিএস আইনে ১৯৮৫ এর 20(b)(ii)(B)/29 ধারায় একটি নির্দিষ্ট মামলা (মামলা নং: 2026GRP074) রুজু করা হয়েছে এবং ঘটনার পরবর্তী তদন্ত চলছে।

Also Read অষ্টমীর রাতে ধর্মনগরে জোড়া খুন ও একজন আশঙ্কাজনক। অষ্টমীর রাতে ধর্মনগরে জোড়া খুন ও একজন আশঙ্কাজনক।
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram