নিজস্ব প্রতিনিধি, সাব্রুম | ১৯ অক্টোবর :
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মাদক ও মদের কারবার দমনে কড়া অবস্থান নিয়েছে সাব্রুম থানা পুলিশ।
দুর্গাপূজা ও উৎসবের মরশুমের আবহে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে থানা কর্তৃপক্ষ।
সাব্রুম থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আমতলি ও দোলবাড়ি এলাকার মোট ৪টি বাড়িতে অভিযান চলায়।
অভিযানে সংশ্লিষ্ট বাড়িগুলি থেকে প্রায় ৩০ লিটার ক্যানটিন লিকার এবং ২৩৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
এই বেআইনি মদ বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনানুগ পদক্ষেপ ও প্রসিকিউশন জমার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
ওসি আরও জানান, উৎসবের দিনগুলি শান্তিপূর্ণ রাখতে এই ধরনের মাদক ও বেআইনি মদ বিরোধী পুলিশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।