নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১২ অক্টোবর :
দিন-দুপুরে দিনমজুর মহিলার ঘরে আগুন ধরিয়ে দিল কে বা কাহারা। ঘটনা , উদয়পুর মহকুমার অন্তর্গত রাজনগর রিয়াং গ্রামে।
ঘটনার বিবরণে জানা যায় , দীর্ঘদিন ধরে মনোরা বিবি নামে এক দিন মজুর মহিলার সাথে কিছু লোকের বাক বিতণ্ডা চলছে দীর্ঘদিন যাবৎ।
কিন্তু গতকাল দুপুরে মনোরা বিবি বাড়িতে হঠাৎ ভাঙচুর চালায় একদল দুষ্কৃতিকারী। তার ঘরে সমস্ত আসবাবপত্র সহ কাঠের বিছানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়।
দুষ্কৃতিকারীরা ব্যাপক তাণ্ডব লীলা চালিয়েছে শ্রমিকের বাড়িতে। পরবর্তী সময়ে আহত মহিলা শ্রমিক চিকিৎসা করানোর জন্য
উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে ছুটে যায়। কিন্তু হাসপাতাল চৌহমুনি এলাকায় দুষ্কৃতিকারীরা তাকে মারধর করে বলে অভিযোগ।
এই ঘটনার বিষয় নিয়ে পিত্রা ফাঁড়ি থানায় জানানো হলে পুলিশ তার তদন্ত শুরু করেছে বলে জানা যায় পুলিশের সূত্রে ।
কিন্তু যে সকল দুষ্কৃতিকারীরা মহিলা শ্রমিকের বাড়িতে হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করতে পেরেছে শ্রমিক মনোরা বিবি ।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা গ্রাম জুড়ে ।