নিজস্ব প্রতিনিধি, উদয়পুর | ৩ অক্টোবর :
উদয়পুরের ব্যস্ত সড়ক ধজ্বনগর জাতীয় সড়কে হঠাৎ একটি ইকো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাগ্ৰস্থ গাড়িটির নাম্বার TR 03 T 0589 ।
জানা যায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা TR 07 H 8573 নাম্বারের একটি বাইক কে সজোরে আঘাত করে এবং ঘটনাস্থলে দুমড়ে মচড়ে যায় গাড়ি ও বাইক দুইটি।
পরে ধজ্বনগর বাজারের আশেপাশে থাকা দোকানে থেকে শুরু করে পথ চলতে জনগণ গাড়িটিকে আটক করে ফেলে।
তার মধ্য থেকে দুইজন উপজাতি যুবক কে ধরে ফেলে জনতা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় রাধা কিশোরপুর থানার পুলিশ ।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাড়িটির মধ্যে তল্লাশি চালিয়ে দেখতে পায় গাড়ির পেছনের আসনে একটি ব্যাগের মধ্যে রাখা রয়েছে বন্দুক আরও একটি তরোয়াল ।
গাড়িটি সম্পূর্ণভাবে আগরতলার অভিমুখের দিকে দাঁড়িয়ে ছিল। কিন্তু প্রশ্ন উঠছে রাতের অন্ধকারে এই বন্ধুক এবং তরোয়াল নিয়ে
কোথায় যাওয়ার জন্য রওনা দেয় দুই যুবক। এই প্রশ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই। দুর্ঘটনার স্থল থেকে দুইজন যুবককে পুলিশ উদ্ধার
করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। এই ঘটনায় জাতীয় সড়কের দুই ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ।