BREAKING :
NEWS : স্টিয়ারিংয়েই ঝিমিয়ে পড়লেন চালক! দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির, রাজস্থানের হাইওয়েতে মৃত্যু এক পরিবারের ন’জনের (2) পুলিশের গোয়েন্দাকর্তাকে গুলি হরিদ্বারে, গ্রেফতার গাড়িচালক! অতিরিক্ত খাটনির চাপে অতিষ্ঠ হয়েই আক্রমণ, বলছে রিপোর্ট (3) জম্মুর বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার সেনা জওয়ানের দেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ময়নাতদন্তে পাঠানো হল দেহ (4) সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করতেই গ্রেফতার করা হল এক যুবককে। জম্মু-কাশ্মীরে আরনিয়া সাব-সেক্টরে আরএস পুরা থেকে গ্রেফতার করা হয়েছে আওয়াইস রাজা নামে ওই যুবককে।

রবি মরশুমে ডালশস্য চাষে কৃষকদের উৎসাহিত করতে হরিপুরে প্রশিক্ষণ ও কৃষি সামগ্রী বিতরণ।

রবি মরশুমে ডালশস্য চাষে কৃষকদের উৎসাহিত করতে হরিপুরে প্রশিক্ষণ ও কৃষি সামগ্রী বিতরণ।

নিজস্ব প্রতিনিধি , জোলাইবাড়ী | ২২ নভেম্বর : 

রবি মরশুমে ডালশস্যের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করে তুলতে বিলোনিয়ার ঋষ্যমুখ কৃষি মহকুমার উদ্যোগে

 হরিপুরে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনী কর্মসূচি।শনিবার দুপুরে হরিপুর এলাকায় আয়োজিত

এই কর্মসূচিতে স্থানীয় কৃষকদের ছোলা ও মসুর ডাল চাষের উন্নত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

Must Read কাকড়াবনে বিশ্ব মৎস্য দিবস ঘিরে বিশেষ কর্মসূচি! মৎস্যচাষিদের সম্মাননা অনুষ্ঠানে উঠে এল গুরুত্বপূর্ণ বার্তা কাকড়াবনে বিশ্ব মৎস্য দিবস ঘিরে বিশেষ কর্মসূচি! মৎস্যচাষিদের সম্মাননা অনুষ্ঠানে উঠে এল গুরুত্বপূর্ণ বার্তা

 পাশাপাশি কৃষকদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন কৃষি সামগ্রী, উন্নত মানের মসুর ডাল ও ছোলার বীজ।কর্মসূচিতে রবি মরশুমে

 ডালশস্য চাষের উন্নত কৃষি পদ্ধতি এবং উত্তম কৃষি চর্চা বা জিএপি বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও সারিবদ্ধভাবে বীজ বপন পদ্ধতির মাধ্যমে ছোলা ও মসুর ডাল চাষের কৌশল হাতে-কলমে তুলে ধরা হয়।

এফএনএস প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয় এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের

Also Read মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসলেই বিপর্যয়ের ছায়া! কাঁঠালিয়ায় বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষক সমাজ মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসলেই বিপর্যয়ের ছায়া! কাঁঠালিয়ায় বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষক সমাজ

 অধীন কানপুরের ভারতীয় ডাল গবেষণা প্রতিষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, কৃষি মহাবিদ্যালয়ের

 শস্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অভিজিৎ সাহা, প্রকল্প সহকারী অর্পিতা সোম, হরিপুর সেক্টর অফিসার সমর দেব,

ব্লক প্রযুক্তি ব্যবস্থাপক পূজা রায় সহ অন্যান্যরা।এদিন কর্মসূচির উদ্দেশ্য ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষি মহাবিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের সহকারী

 অধ্যাপক ডক্টর অভিজিৎ সাহা। কৃষকদের উন্নত মানের বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতির সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার পাশাপাশি রবি মরশুমে

ডালশস্য চাষে তাঁদের আরও উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কৃষি উৎপাদন বৃদ্ধি, চাষাবাদে আধুনিক

প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এই ধরনের

 প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram