BREAKING :
NEWS : বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ভারতে ফিরিয়ে আনতে হবে। নির্দেশ দিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (2) পুরীতে পর্যটকদের না-যাওয়ার পরামর্শ, মন্দিরেও বিধিনিষেধ! ঘূর্ণিঝড় গতিবিধি বদলাতেই সতর্ক ওড়িশা সরকার, বন্ধ স্কুল (3) লশকর-এ-ত্যায়বার সেই কমান্ডার লতিফ ভাটের মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে। (4) আমেরিকায় দাঁড়িয়ে ভারতীয় অর্থনৈতিক ‘দুরবস্থা’, শিক্ষাক্ষেত্রে ‘অব্যবস্থা’ এবং ‘ভোট চুরি’ নিয়ে সরব হয়েছেন রাহুল গাঁধী।

চার নাতি-নাতনির মুখে অন্ন তুলে দিতে মানুষের দ্বারে দ্বারে ৭০ বছরের শ্যামলা খাতুন

চার নাতি-নাতনির মুখে অন্ন তুলে দিতে মানুষের দ্বারে দ্বারে ৭০ বছরের শ্যামলা খাতুন

নিজস্ব প্রতিনিধি,সোনামুড়া | ২১ নভেম্বর : 

ভাঙা ঘরে বৃষ্টির সঙ্গে লড়াই, পাত্র দিয়ে ঠেকানো হয় ঘরের জল! চার নাতি-নাতনির মুখে অন্ন তুলে দিতে মানুষের দ্বারে দ্বারে ৭০ বছরের শ্যামলা খাতুন

একদিকে বার্ধক্যের অসহায়ত্ব, অন্যদিকে চারটি নিষ্পাপ শিশুর ভবিষ্যতের চিন্তা! জীবনের শেষ বয়সে এসেও থামেনি এক বৃদ্ধার জীবনযুদ্ধ।

 নিজের মাথার ওপর নেই নিরাপদ ছাদ, নেই নিজস্ব কোনও ভিটেমাটি, নেই উপার্জনের নির্দিষ্ট কোনও পথ।

Must Read বিচারপতির বিরুদ্ধে মুখ খুললেন বার অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা! উদয়পুর আদালতের অন্দরে বাড়ছে বিতর্ক বিচারপতির বিরুদ্ধে মুখ খুললেন বার অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা! উদয়পুর আদালতের অন্দরে বাড়ছে বিতর্ক

তবুও চার নাতি-নাতনির মুখের দিকে তাকিয়ে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ৭০ বছরের বৃদ্ধা শ্যামলা খাতুন।

ঘটনাটি সোনামুড়া মহকুমার রবীন্দ্রনগর এলাকার সুভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এএম টিলা, সাহাপুর এলাকার সীমান্ত সংলগ্ন অঞ্চলের।

জানা যায়, শ্যামলা খাতুন স্বামীহারা। তাঁর দুই ছেলের মধ্যে একজন প্রায় ১৫ বছর আগে মারা গিয়েছেন।

 অন্য ছেলে বর্তমানে একটি ফৌজদারি মামলায় জেলা হেফাজতে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

Also Read অসময়ের বৃষ্টি-ঝড়ে মাটিতে লুটিয়ে পড়ল পাকা আমন ধান! কাঁঠালিয়ায় চরম দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা অসময়ের বৃষ্টি-ঝড়ে মাটিতে লুটিয়ে পড়ল পাকা আমন ধান! কাঁঠালিয়ায় চরম দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা

আর সেই কারণেই চার নাতি-নাতনির দায়িত্ব এসে পড়েছে বৃদ্ধা শ্যামলা খাতুনের কাঁধে।

নিজস্ব কোনও বসতভিটা নেই তাঁর। অন্যের জায়গায় একটি ভাঙাচোরা ঘরের নিচে কোনওরকমে আশ্রয় নিয়েছেন তিনি।

কিন্তু সেই ঘরটুকুও যেন বৃষ্টির দিনে অভিশাপ হয়ে দাঁড়ায়। বৃষ্টি নামলেই ঘরের চাল দিয়ে জল পড়ে, ঘরের মেঝে ভিজে একাকার হয়ে যায়।

 তখন ঘরের মধ্যে বিভিন্ন পাত্র বসিয়ে বৃষ্টির জল আটকানোর চেষ্টা করেন বৃদ্ধা। শুধু একটু শুকনো জায়গায় রাতটুকু পার করার জন্য চলে তাঁর এই নিরন্তর সংগ্রাম।

একটু ভাবুন, যে বয়সে মানুষের বিশ্রামে থাকার কথা, সেই বয়সে এই বৃদ্ধাকে প্রতিদিন ভাবতে হয় চারটি শিশুর মুখে কীভাবে খাবার তুলে দেবেন!

সকালে সামান্য জলখাবার, রাতে জোটে হালকা কিছু খাবার। কোনও দিন খাবার জোটে, আবার কোনও দিন অনিশ্চয়তার মধ্যেই কাটে সময়।

উপার্জনের কোনও নির্দিষ্ট ব্যবস্থা নেই। তাই চার নাতি-নাতনির মুখে একটু খাবার তুলে দেওয়ার আশায় মানুষের দরজায় দরজায় গিয়ে সাহায্য চাইতে হয় তাঁকে।

সীমান্ত এলাকার রাতের অন্ধকারে সামান্য আলোর নিচে এভাবেই কাটছে বৃদ্ধা ও চার শিশুর জীবন।

 কিন্তু তাঁদের এই অসহায় জীবনযুদ্ধের খবর কি পৌঁছাবে না প্রশাসনের দরজায়? জনপ্রতিনিধি, সমাজসেবী সংগঠন কিংবা সমাজের বিত্তবান মানুষেরা কি একবারও এগিয়ে আসবেন না?

আমাদের প্রশ্ন, চারটি শিশুর ভবিষ্যৎ কি এভাবেই অনিশ্চয়তার মধ্যে কাটবে? ৭০ বছরের এই বৃদ্ধার শেষ বয়সে কি জুটবে না একটু নিরাপদ আশ্রয়?

আমরা কারও কাছে করুণা চাইছি না, চাইছি একটু মানবিক সহযোগিতা।

 যাতে বৃদ্ধা শ্যামলা খাতুন ও তাঁর চার নাতি-নাতনি অন্তত মাথার ওপর একটি নিরাপদ ছাদ এবং দুবেলা খাবারের নিশ্চয়তা পায়।

মানবিকতার স্বার্থে প্রশাসন ও সমাজের সহৃদয় ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram