নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৮ নভেম্বর :
উদয়পুরে আইনজীবী বনাম বিচারপতির মধ্যে দীর্ঘদিন ধরে চলছে এক সমস্যা। যার ফলে সাধারণ মানুষের এক ভোগান্তির শিকার।
এই নিয়ে উদয়পুর জেলা দায়রা আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার দুপুর দুইটায় এক সাংবাদিক সম্মেলন করা হয় ।
সাংবাদিক সম্মেলনে উদয়পুর বার অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা সুমন্তা চক্রবর্তী মাননীয় বিচারপতি রবি ধাইয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে নিয়ে আসেন।
আইনজীবীদের সাথে খারাপ ব্যবহার থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয় এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একের পর এক বিস্ফোরক ভাবে
অভিযোগ করেন আইনজীবী সুমন্তা চক্রবর্তী । সাংবাদিক সম্মেলনের পর মাননীয় বিচারপতি রবি ধাইয়ার সাথে সংবাদমাধ্যম থেকে যখন সরাসরি গিয়ে কথা বলা হয়
তখন মাননীয় বিচারপতি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন তিনি কোন ধরনের ইন্টারভিউ দেবেন না সমস্ত বিষয় নিয়ে তিনি একমাত্র হাইকোর্টে অফিসিয়াল ভাবে কথা বলবেন।
তাই বিচারপতি সাংবাদিক সম্মেলনে আনা অভিযোগ নিয়ে কোন মন্তব্য করতে নারাজ। দিনের পর দিন মাননীয় বিচারপতি রবি ধাইয়ার কোর্টে
সম্পূর্ণরূপে আইনজীবীরা বয়কট করে রেখেছেন। কিন্তু কবে নাগাদ এর সমস্যা সমাধান মিলবে তা বলতে পারছে না কেউ।
এখন দেখার বিষয় আইনজীবীদের এই সমস্যাটি কবে নাগাদ শেষ হয় সেদিকে তাকিয়ে রয়েছে আইনজীবী মহল থেকে শুরু করে সমস্ত মহল।