BREAKING :
NEWS : নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের নতুন করে গুলির লড়াই শুরু জম্মু-কাশ্মীরে। (2) দিল্লিতে আবার ভেঙে পড়ল বাড়ি, প্রাণ হারাল তিন বছরের শিশু-সহ দুজন, ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার সাত (3) তামিলনাড়ুর পর এ বার ছত্তীসগঢ়। জেলের দেওয়াল টপকে পালালেন চার বিচারাধীন বন্দি। (4) উত্তরাখণ্ডে পাহাড়ি সেতু থেকে ১০০ মিটার নীচের নদীখাতে পড়ল বাস! মৃত ৮, আহত বেশ কয়েক জন

কর বৃদ্ধি থেকে শহরের জঞ্জাল সমস্যা, উদয়পুরে পথসভা থেকে শাসকদলকে তীব্র নিশানা বাম নেতৃত্বের! ভোটের আগে বাড়ছে উত্তাপ

কর বৃদ্ধি থেকে শহরের জঞ্জাল সমস্যা, উদয়পুরে পথসভা থেকে শাসকদলকে তীব্র নিশানা বাম নেতৃত্বের! ভোটের আগে বাড়ছে উত্তাপ

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৭ নভেম্বর : 

উদয়পুরে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবার বামেরা এই শ্লোগানকে সামনে রেখে পাঁচ বাম দল সমর্থিত প্রার্থীদের জয়ী করা লক্ষে

 উদয়পুরের বিভিন্ন চৌমুহনী গুলিতে শুরু হয়েছে প্রচার অভিযান। মঙ্গলবার বিকেল চারটায় উদয়পুর সোনামুড়া চৌমুহনী এলাকায় বামেদের এক পথসভা অনুষ্ঠিত হয় ।

এই পথ সভায় অংশ নেন প্রাক্তন বাম মন্ত্রী রতন ভৌমিক , মহকুমা পার্টির সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এই পথসভায় ভাষণ রাখতে গিয়ে বক্তারা বলেন ,

Must Read রাতের অন্ধকারে উদয়পুরে বিজেপির প্রচারসজ্জায় হামলা ! একের পর এক পোস্টার ছেঁড়ার ঘটনায় তীব্র রাজনৈতিক উত্তেজনা রাতের অন্ধকারে উদয়পুরে বিজেপির প্রচারসজ্জায় হামলা ! একের পর এক পোস্টার ছেঁড়ার ঘটনায় তীব্র রাজনৈতিক উত্তেজনা

যেভাবে উদয়পুর এলাকায় জলকর, সম্পদ কর ও ট্রেড লাইসেন্স কর বৃদ্ধি করা হয়েছে তাতে করে শহরবাসী নাবিশ্বাস হয়ে উঠেছে উদয়পুর পৌর পরিষদ।

 শহরের সর্বদিকে জঞ্জাল এবং আবর্জনা। সঠিকভাবে নেই পরিষ্কার করার উদ্যোগ। পাশাপাশি মশার উপদ্রব বেড়েছে গোটা শহর জুড়ে।

 এছাড়া আরো বিভিন্ন দিক নিয়ে আক্রমণ করেন শাসক দলকে বাম নেতৃত্বরা। আগামীর উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাম প্রার্থীদের কে

জয়ী করার আহ্বান রাখেন বামেরা। এদিন লাল পতাকা হাতে নিয়ে দলীয় কর্মীরা সোনামুড়া চৌহমুনী পথসভায় অংশ নিতে দেখা যায়।

Also Read অর্থমন্ত্রীর পাড়ায় বিজেপির প্রচারে জোর তৎপরতা ! উদয়পুরে ভোটের ময়দানে ফের পুরনো মুখ ! অর্থমন্ত্রীর পাড়ায় বিজেপির প্রচারে জোর তৎপরতা ! উদয়পুরে ভোটের ময়দানে ফের পুরনো মুখ !

 বামেদের এই সভাকে ঘিরে যাতে কোন ধরনের রাজনৈতিক উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram