নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৪ নভেম্বর :
উদয়পুরে পৌর নির্বাচনকে ঘিরে ডান বাম উভয় রাজনৈতিক দল বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেছেন ভোটারদের বাড়ি বাড়ি ।
শুক্রবার সকালে পৌর এলাকার ১০ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী দীপঙ্কর মজুমদার ডাকবাংলা রোডে ভোটারদের বাড়িতে গিয়ে প্রচার অভিযান শুরু করেছেন।
দলীয় কর্মীরা কাঁধে পদ্ম ফুলের পতাকা নিয়ে প্রার্থীর পরিচয় থেকে শুরু করে আগামী ২৭ শে নভেম্বর যেন ভোটাররা বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করেন এই নিয়ে ভোটারদের সাথে
পরিচয় পর্ব করিয়ে দিচ্ছেন দলীয় কর্মীরা। একের পর এক বাড়িতে ছুটে চলছেন সকাল থেকে বিজেপি প্রার্থী। এলাকার পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট এবং সরকারী সুযোগ-সুবিধা
যেন সাধারণ মানুষ পেতে পারে তার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ভোট প্রচারের মধ্য দিয়ে। ১০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী আমাদের সংবাদ প্রতিনিধির প্রশ্নের উত্তরে জানান ,
আগামী দিন ভোটের মধ্য দিয়ে জয়লাভ করে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করা হবে পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা
খুব তাড়াতাড়ি যেন সমাধান করা যায় তার উদ্যোগ গ্রহণ করা হবে। বিজেপি প্রার্থী জানান তিনি জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী।
উন্নয়নকে সামনে রেখে এবারের পৌর নির্বাচনে প্রচারে তেজি আনা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী দীপঙ্কর মজুমদার।