BREAKING :
(1) ছত্তীসগঢ়ের বিজাপুরে কারেগুট্টা পাহাড়ের জঙ্গল থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। (2) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে ‘অবমাননাকর’ পোস্ট করার অভিযোগ। কেরলমের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নোটিস দিল শীর্ষ আদালত। (3) অসমের ডিব্রুগড়ে অয়েল ইন্ডিয়া লিমিটেডের তেল কারখানায় অগ্নিকাণ্ড, মৃত এক, আহত অন্তত পাঁচ

উদয়পুরে পুরভোটের উত্তাপ বাড়ছে ! ১৯ নম্বর ওয়ার্ডে শীতল চন্দ্র মজুমদারের প্রচার ঘিরে রাজনৈতিক মহলে চর্চা ।

উদয়পুরে পুরভোটের উত্তাপ বাড়ছে ! ১৯ নম্বর ওয়ার্ডে শীতল চন্দ্র মজুমদারের প্রচার ঘিরে রাজনৈতিক মহলে চর্চা ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৬ নভেম্বর : 

উদয়পুর পৌর নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে বিভিন্ন ওয়ার্ড গুলিতে ।‌ ডান - বাম সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই মনোনয়নপত্র দাখিল করা হয়েছে

পৌর পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে। বিরোধী রাজনৈতিক দলগুলি প্রথম দিকে প্রার্থী পদ ঘোষণায় এগিয়ে থাকলেও বাড়ি বাড়ি ভোট প্রচারে অনেকটাই

পিছিয়ে পড়েছে উদয়পুর পৌর পরিষদ এলাকায়। ‌ শুক্রবার সকাল সাতটা থেকে পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিজেপির ১৯ নং ওয়ার্ডের প্রার্থী

Must Read পুরভোটের আগে উদয়পুরে বিজেপির মেগা মিছিল! বিরোধীদের নিয়ে প্রণজিৎ সিংহ রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা পুরভোটের আগে উদয়পুরে বিজেপির মেগা মিছিল! বিরোধীদের নিয়ে প্রণজিৎ সিংহ রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা

শীতল চন্দ্র মজুমদার উনার নিজ এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করেছেন । গত পাঁচ বছরে কাজের খতিয়ান তুলে ধরছেন বিজেপি প্রার্থী শীতল চন্দ্র মজুমদার।

দলীয় কর্মীরা গেরুয়া পতাকা কাঁধে নিয়ে ভোট প্রচারের ব্যস্ততার মধ্য দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। ২৭ নভেম্বর ভোটকে কেন্দ্র পরে বিজেপি প্রার্থী শীতল চন্দ্র মজুমদার

সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান ,  এলাকার স্বচ্ছতা থেকে শুরু করে নাগরিকদের বিভিন্ন পরিষেবায় জোর দেওয়া হচ্ছে।

পাশাপাশি মশার যে উপদ্রব রয়েছে তা কমানোর জন্য সময় সময়ে ওষুধ ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

Also Read কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থীরা,নয়টি আসনের জন্য মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থীরা,নয়টি আসনের জন্য মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।

এলাকার পানীয় জল, রাস্তাঘাট সহ আরো নানা কাজকর্ম ইতিমধ্যে ৮০ শতাংশ করা হয়েছে বিগত দিনে। বাকি কুড়ি শতাংশ কাজ সম্পন্ন করা হবে এবারের ভোটে জয়ী হয়ে।

নিজের জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী  বিজেপি প্রার্থী শীতল চন্দ্র মজুমদার। ভোট প্রচারকে কেন্দ্র করে দলীয় কর্মীরা ব্যাপক সাড়া ফেলেছে উদয়পুর পৌর পরিষদের ১৯ নং ওয়ার্ডে ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram