BREAKING :
(1) আত্মঘাতী হলেন উত্তরপ্রদেশের মেরঠের বিজেপি নেতার পুত্র। মৃতের নাম প্রবালকুমার গুপ্ত। (2) দেশ জুড়ে ছড়িয়েছে ৭০ কোটি টাকারও বেশি মূল্যের ২০ টাকার জাল কয়েন! ৬ রাজ্যে চলছিল কারখানা, গ্রেফতার ৬ (3) বেপরোয়া গাড়ি, পিষে মৃত্যু মা ও ছেলের, জখম এক দম্পতিও | দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের অহমদাবাদের নিকোল এলাকায়। (4) উপকূলে আছড়ে পড়ার পরে অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় ‘মুরাসু’।

শাসকের হুমকি-হুঁশিয়ারি উপেক্ষা করে উদয়পুরে কংগ্রেসের শক্তি প্রদর্শন! ঝান্ডার মিছিলে রাজনৈতিক মহলে নতুন চর্চা

শাসকের হুমকি-হুঁশিয়ারি উপেক্ষা করে উদয়পুরে কংগ্রেসের শক্তি প্রদর্শন! ঝান্ডার মিছিলে রাজনৈতিক মহলে নতুন চর্চা

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৩ নভেম্বর : 

শাসকের হুমকি, হুলিয়াকে উড়িয়ে কংগ্রেসের ঝান্ডার স্রোতের মিছিলের মধ্য দিয়ে উদয়পুর পৌর পরিষদে কংগ্রেস দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করলো মঙ্গলবার ।

তপ্ত রৌদ্র মাথায় নিয়ে এদিন প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে মনোনয়ন দাখিলের মিছিল গোটা উদয়পুরে আলোড়ন সৃষ্টি করেছে।

উদয়পুর পৌর পরিষদের ২৩ টি ওয়ার্ডের মধ্যে এই দিন ১৮ টি ওয়ার্ডে মনোনয়ন দাখিল করে কংগ্রেস প্রার্থীরা। দুর্নীতিমুক্ত পৌর পরিষদ,

Must Read কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থীরা,নয়টি আসনের জন্য মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থীরা,নয়টি আসনের জন্য মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।

নাগরিক পরিষেবা ও জন স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে শহরের নাগরিকদের কাছে কংগ্রেসের প্রার্থীদেরকে ভোট দেওয়ার আবেদন রাখা হয় ।

এদিন উদয়পুর জামতলা স্থিত কংগ্রেসের দলীয় অফিসের সামনে থেকে শুরু হয় মনোনয়ন দাখিলের মিছিল।

১৮ টি ওয়ার্ডের প্রার্থীদেরকে  সামনে রেখে শুরু হয় স্লোগান ও সোচ্চার মিছিল। হাতে হাতে দলীয় পতাকা, স্লোগানে সোচ্চার দৃপ্ত মিছিল বিবেক কর্নার , ছনবন চৌহমুনী, সুভাষ ব্রীজ,

এগ্রিকালচার চৌহমুনি হয়ে পৌছায় মহকুমা শাসক অফিসে। মিছিলে হাঁটেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর,

Also Read লালঝান্ডার স্রোতের মিছিলের মধ্য দিয়ে উদয়পুর পুর পরিষদে পাঁচ বাম দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করলো লালঝান্ডার স্রোতের মিছিলের মধ্য দিয়ে উদয়পুর পুর পরিষদে পাঁচ বাম দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করলো

 ব্লক কংগ্রেসের সভাপতি ও যুব কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্লকের সভাপতিগণ। এদিন পৌর পরিষদের ২৩ টি ওয়ার্ড কে

 চারটি ভাগে ভাগ করে মহকুমা অফিসের চারটি রুমে মনোনয়ন জমা নেন আধিকারিকরা। উদয়পুর পৌর পরিষদে

এবারের নির্বাচন সব মিলিয়ে এক জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram