BREAKING :
(1) দিল্লির কনট প্লেসে জোর করে দোকান বন্ধ করাচ্ছে বিজেপি-ই! ব্যবসায়ীদের লোকসান নিয়ে পাল্টা অভিযোগ করলেন রাহুল (2) মণিপুরে গোষ্ঠীহিংসা ঘিরে উত্তেজনার মাঝে খুন হলেন আরও পাঁচ জন। প্রত্যেকেই কুকি জনগোষ্ঠীর। নিহতদের মধ্যে দু’জন মণিপুরের কংপোকপী জেলার বাসিন্দা। (3) বাড়ির বাইরে উঁচু মঞ্চে দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন অমিতাভ। তাঁকে ঘিরে রেখেছিল কাচের বুলেটপ্রুফ আবরণ। অমিতাভের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির তরফে একটি ই-মেল পাঠানোর খবর প্রকাশ্যে এসেছিল।

নির্বাচনের আবহেই উদয়পুরে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা ! রাতের অন্ধকারে ভাঙচুর,

নির্বাচনের আবহেই উদয়পুরে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা ! রাতের অন্ধকারে ভাঙচুর,

নিজস্ব প্রতিনিধি ,উদয়পুর  | ২ নভেম্বর : 

আগামী ২৭শে নভেম্বর ত্রিপুরায় অনুষ্ঠিত হবে পৌর ও নগর ভোট । ইতিমধ্যেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন।

কিন্তু তার মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক অভিযোগ । রবিবার রাতে উদয়পুর জগন্নাথ চৌমুহনী এলাকার বাসিন্দা তথা কংগ্রেস কর্মী পার্থ সাহার বাড়িতে

 একদল দুষ্কৃতিকারীরা হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় কংগ্রেস কর্মী পার্থ সাহার বাড়ির বাউন্ডারি টিনের বেড়া।

Must Read অমরপুর নগর পঞ্চায়েত নির্বাচনে CPIM-এর মনোনয়ন জমা, উত্তম মজুমদারের দলবদলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য! অমরপুর নগর পঞ্চায়েত নির্বাচনে CPIM-এর মনোনয়ন জমা, উত্তম মজুমদারের দলবদলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য!

 রাতে এই ঘটনা জানানো হয় রাধাকিশোরপুর থানা। সোমবার সকালে ঘটনার খবর পেয়ে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ,

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর সহ যুব কংগ্রেসের এবং ব্লক কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা আক্রান্ত কংগ্রেস কর্মীর বাড়িতে ছুটে যান।

পরবর্তী সময় রাধা কিশোরপুর থানায় কংগ্রেসের একটি প্রতিনিধি দল দেখা করেন থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে ।

 আক্রান্ত কংগ্রেস কর্মী, পার্থ সাহা মামলা দায়ের করে থানায়। পাশাপাশি কংগ্রেসের জেলা সভাপতি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

Also Read বিলোনিয়ার পুরভোটে নতুন সমীকরণের ইঙ্গিত! যুবদের উপর ভরসা রেখে CPI(M)-র প্রস্তুতি, বিজেপি শিবিরে বাড়ছে অস্বস্তি বিলোনিয়ার পুরভোটে নতুন সমীকরণের ইঙ্গিত! যুবদের উপর ভরসা রেখে CPI(M)-র প্রস্তুতি, বিজেপি শিবিরে বাড়ছে অস্বস্তি

সেই সাথে যে সকল দুষ্কৃতিকারীরা হামলার ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান। ‌

 উদয়পুরে পৌর নির্বাচনে প্রাক্কালে এই ধরনের হামলার ঘটনায় রীতিমতো রাজনীতির পরিবেশ ক্রমশ তার চিত্র বদলাতে শুরু করেছে।

এখন দেখার পুলিশ কতটুকু দুষ্কৃতিকারীদের ধরতে পারে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা মহকুমা বাসীর পাশাপাশি কংগ্রেস কর্মীরা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram