নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১০ অক্টোবর :
ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলা ও জেলার কর্মচারী ইউনিটের পক্ষ থেকে শনিবার সকাল ৯ টা নাগাদ উদয়পুরে অর্থমন্ত্রীর বাসভবনে
এক শুভেচ্ছা বার্তা দেয়া হয় ফুলের তোড়া ও উত্তরীয় পড়িয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কে। অর্থমন্ত্রী আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান ,
সারা রাজ্যের শিক্ষক ,কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হয়। পাশাপাশি কর্মচারীদের হাউজ রেন্ট তিন হাজার ঢাকা থেকে
বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে । অর্থমন্ত্রী আরও জানান , রাজ্য সরকার কর্মচারীদের কথা চিন্তা ভাবনা করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে
তার কারণ বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য। পাশাপাশি এদিন অর্থমন্ত্রী শ্রী রায় ,
মহালয়া শুভেচ্ছা জানিয়েছেন সারা রাজ্যের কর্মচারীদের। সবমিলিয়ে এক আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে এদিন শুভেচ্ছা বার্তাটি দেওয়া হয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে ।
এদিন অর্থমন্ত্রীর বাসভবনে গোমতী জেলার ভারতীয় মজদুর সংঘের শিক্ষক কর্মচারী ও পেনশনারদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা গিয়েছে।