BREAKING :
(1) দিল্লির ১৩৫ বছরের লাইব্রেরি সরবে অন্যত্র, সংরক্ষণ হবে ৮.৫ লক্ষ বই? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শুনানি সোমবার (2) দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পুরনো মামলায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কেরলম সরকার। (3) যৌনতার ফাঁদে পড়ে প্রতিরক্ষার তথ্য পাচার পাক গোয়েন্দাদের কাছে! তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে গ্রেফতার বাঙালি নৌসেনাকর্মী!

দুয়ারে অর্থমন্ত্রী: নভেম্বর থেকে রাধাকিশোরপুরের ৫৬ টি বুথে জনতার দরবার বসাবেন প্রণজিৎ সিংহ রায়

দুয়ারে অর্থমন্ত্রী: নভেম্বর থেকে রাধাকিশোরপুরের ৫৬ টি বুথে জনতার দরবার বসাবেন প্রণজিৎ সিংহ রায়

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৬ অক্টোবর : 

২০১৩ সালে তৎকালীন বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস থেকে বিধায়ক পদে জয় লাভ করে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে প্রণজিৎ সিংহ রায়।

 পরবর্তী সময় ত্রিপুরায় বামেদের সরানোর জন্য ২০১৮ সালে রাধাকিশোর পুর বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় বিজেপির প্রার্থী পদে দাঁড়িয়ে জয়ী লাভ করেন প্রণজিৎ সিংহ রায়।

তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মন্ত্রিসভায় কৃষি মন্ত্রী পদে দায়িত্ব পান তিনি। তারপর থেকেই শুরু হয় জনতার দরবার।

Must Read নগর ভোটের আগেই সরগরম উদয়পুর । বিদ্যুৎ দপ্তরে বাম যুব সংগঠনের মিছিল ও ডেপুটেশান । নগর ভোটের আগেই সরগরম উদয়পুর । বিদ্যুৎ দপ্তরে বাম যুব সংগঠনের মিছিল ও ডেপুটেশান ।

পরে ২০২৩ সালে বর্তমানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার মন্ত্রিসভায় এবার অর্থমন্ত্রী পদে স্থান পেয়েছেন তিনি । কিন্তু বদলায়নি জনতা দরবার।

প্রতি রবিবার অথবা সপ্তাহের কোন একদিন সময় যখন পাচ্ছেন তখন উদয়পুর গিরিধারী পল্লীস্থিত নিজের ব্যক্তিগত অফিসে

জনতার দরবারে বসেন নিয়ম করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যখন জনতার দরবার বসে তখন সকাল থেকেই তার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার

 সাধারণ মানুষ তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে মন্ত্রীর দরবারে হাজির হন। কিভাবে সমস্যার সমাধান করা যায় শুরু হয় একের পর এক

Also Read গণতান্ত্রিক যুব ফেডারেশন উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে প্রচার পত্র বিলি করা হয় রেল যাত্রীদের মধ্যে গণতান্ত্রিক যুব ফেডারেশন উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে প্রচার পত্র বিলি করা হয় রেল যাত্রীদের মধ্যে

 আলোচনা মন্ত্রীর সাথে সাধারণ মানুষের। কখনো দলীয় কর্মীরা বসে থাকেন তার অপেক্ষায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষও ভিড় জমান তার কাছে।

অর্থমন্ত্রী আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান , যখনই তিনি আগরতলা থেকে উদয়পুরে আসেন কখনো সময় নষ্ট করা হয় না।

চেষ্টা করা হয় সাধারণ মানুষের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করার জন্য। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বেশি দেখা দিয়েছে।

বিশেষ কোনো জটিল রোগ যাদের সৃষ্টি হয়েছে তারা বহি:রাজ্যের চিকিৎসা করানোর জন্য মন্ত্রীর দরবারে হাজির হন কিভাবে তাকে সাহায্য করা যায় ।

অন্যদিকে তিনি আরো জানান, কখনো পারিবারিক সমস্যা কখনো ভুল বোঝাবুঝি বা এলাকার উন্নয়ন থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম তার অফিস কক্ষ থেকেই চালানো হচ্ছে।

 চেষ্টা করা হয় মানুষের মাঝে থেকে এবং একজন জনপ্রতিনিধি হয়ে যা তার কর্তব্য তা সত্য নিষ্ঠার সাথে পালন করার জন্য।

 মন্ত্রী শ্রী সাহা জানান , আগামী নভেম্বর মাস থেকে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের ৫৬ টি বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে জনতার দরবার করা হবে।

সমস্যা সমাধান নিজ এলাকা থেকেই করার চেষ্টা করা হবে বলে তিনি আমাদের সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন।

সব মিলিয়ে আগামীর জন্য প্রস্তুত দুয়ারে প্রণজিৎ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram