নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ২৮ সেপ্টেম্বর :
মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সংঘর্ষে গোমতী জেলা পুলিশ সুপার অনির্বাণ দাসের মাথায় আঘাত লাগার ফলে ফেটে যায় মাথার একটি অংশ।
ভাঙচুর করা হয় গামারিয়া বিদ্যালয়ের সামনে জেলা পুলিশ সুপারের গাড়ি। সেই সাথে আক্রান্ত এবং রক্তাক্ত হন পুলিশ সুপার।
তড়িঘড়ি মহারানী প্রাথমিক হাসপাতাল থেকে উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে পুলিশ সুপারকে রেফার করা হয় চিকিৎসার জন্য।
মাথা ফেটে রক্ত যখন বের হচ্ছে পুলিশ সুপারের তারপরেও ব্যাপক ইট-বৃষ্টি অনবরত চালিয়ে যাচ্ছে একটি রাজনৈতিক দলের কর্মীরা।
আক্রান্ত গোমতী জেলা পুলিশ সুপারের শুরু হয় মাথায় অপারেশন। হাসপাতাল সূত্রে জানা যায় , গোমতী পুলিশ সুপারের মাথায় মোট ছয়টি সেলাই করা হয়েছে।
সেই সাথে সিটি স্ক্যান করা হয় গোটা মাথাটিকে। অন্যদিকে মাতাবাড়ি সেক্টর অফিসার অমর পাল একইভাবে আক্রান্ত হন। তার মাথায় আঘাত লাগে।
ফেটে যায় তার মাথাও। এই ঘটনার খবর পেয়ে গোমতী জেলা শাসক রিঙ্কু লাঠের ছুটে আসেন জেলা হাসপাতালে।
একই সাথে আগরতলা থেকে পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আধিকারিক মঞ্চাক ছুটে আসেন টেপা নিয়া জেলা হাসপাতালে।
যেভাবে এদিন নির্বাচনকে কেন্দ্র করে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে একের পর এক ঘটনা সংঘটিত হয়েছে তা নিয়ে রীতিমতো আইন-শৃঙ্খলা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে।