BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক

উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর  | ১৩ নভেম্বর : 

পৌর নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রচার শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। পাশাপাশি উদয়পুরের বিভিন্ন পৌর

এলাকায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ব্যাপক উত্তেজনা ছবিও ধরা পড়ছে বিভিন্ন সময়। কখনো মহকুমা হাসপাতালের সামনে আবার কখনো সোনামুড়া চৌমুহনী

এলাকায় রাজনৈতিক বিবাদে জরাতে দেখা যাচ্ছে দুই রাজনৈতিক দলের কর্মীদেরকে। ২৭ নভেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে

Must Read সাতসকালে শান্তিরবাজারে ভয়াবহ দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল দুটি গাড়ি সাতসকালে শান্তিরবাজারে ভয়াবহ দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল দুটি গাড়ি

উদয়পুর পৌর এলাকার ২৩ টি ওয়ার্ডে । নির্বাচনকে ঘিরে যাতে কোন ধরনের সংঘর্ষ না ঘটে সেদিকে লক্ষ্য রেখে শুক্রবার দুপুরে উদয়পুর রাধাকিশোরপুর

থানায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ছিলেন , ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ও CPML সহ নেতৃত্বরা ।

এই বৈঠকে ছিলেন উদয়পুর মহকুমা পুলিশ অধিকারীক দেবাঞ্জলি রায় ও রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর ।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মহকুমা পুলিশ আধিকারিক  দেবাঞ্জলি রায় জানান , আইনশৃঙ্খলা যাতে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা মেনে চলেন

Also Read বাগমা জাতীয় সড়কে পাশের জঙ্গলে দেহ উদ্ধার। ঘটনাস্থলে ফরেন্সিক দল ও পুলিশ তদন্ত চালাচ্ছে। বাগমা জাতীয় সড়কে পাশের জঙ্গলে দেহ উদ্ধার। ঘটনাস্থলে ফরেন্সিক দল ও পুলিশ তদন্ত চালাচ্ছে।

 সেই সব বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। পাশাপাশি বিরোধী এবং শাসকদলের মধ্যে যাতে কোন ধরনের রাজনৈতিক সভা কে কেন্দ্র করে

 কোন উত্তপ্ত পরিস্থিতি না তৈরি হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়। সবমিলিয়ে প্রশাসনিকভাবে

 পুলিশ আগামী দিনের প্রস্তুতি নিয়ে রাখছে বলে মনে করছে উদয়পুরের সচেতন মহল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram