নিজস্ব প্রতিনিধি , বক্সনগর | ১০ নভেম্বর :
দেওয়ালির রাতে কালীপূজার চাঁদা চাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো বক্সনগরের ভেলুয়ারচর দয়ালপাড়ায়।
ঘটনার বিবরণে জানা যায়,সঞ্জীব দেববর্মা নামে এক যুবক রাতে হেমন্ত দেববর্মার বাড়িতে কালীপূজার চাঁদা চাইতে যান।সেই সময় চাঁদা দেওয়াকে কেন্দ্র করে
দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ,পরবর্তী সময়ে সঞ্জীব দেববর্মা ধারালো অস্ত্র দিয়ে হেমন্ত দেববর্মার পেটে আঘাত করেন।
এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হেমন্ত।গুরুতর আহত অবস্থায় প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসক করে
হেমন্ত দেববর্মাকে হাপানিয়া হাসপাতাল রেফার করা হয় তারপর তাকে জিবি হাসপাতালের রেফার করেন।
হেমন্ত দেববর্মা বর্তমানে জিবি হাসপাতালের আইসিইউ তে ভর্তি রয়েছে।ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পরে পুলিশ অভিযুক্ত সঞ্জীব দেববর্মা কে আটক করে থানায় নিয়ে যায়।দেওয়ালির আনন্দের রাতে এমন রক্তাক্ত ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
থানায় মামলা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে কলমচৌড়া থানার পুলিশ।আহত যুবকের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।