নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১১ নভেম্বর :
বুধবার সাত সকালে বাগমা ফাঁড়ি থানার অন্তর্গত পশু হাসপাতাল সংলগ্ন জাতীয় সড়কের পাশের জঙ্গলে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার ।
মৃত ব্যক্তির নাম শ্যামল ঘোষ , তার বয়স ৫০ বছর বলে জানা যায়। তার বাড়ি বাগমা পঞ্চায়েত এলাকায় । জানা যায় , গত চারদিন ধরে শ্যামল বাড়ি থেকে নিখোঁজ ছিল।
পরিবারের সদস্যরা বহু খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরবর্তী সময় বাগমা ফাঁড়ি থানায় নিখোঁজের ঘটনাটি মৌখিকভাবে জানানো হয়েছিল থানার ওসি সূর্য দাস কে।
আজ সকালে সড়কের ধারে পথ কুকুর যখন শ্যামলের দেহটিকে টানাটানি করছিলেন । তখন প্রচন্ড দুর্গন্ধ বের হয় সড়ক জুড়ে। পরে পথ চলতি জনগণ
ঘটনাটি প্রত্যক্ষ করতেই স্থানীয় ফাঁড়ি থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ । পরে ঘটনাস্থলে পুলিশের ফরেন্সিক দল পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করে।
পরে পুলিশ শ্যামল ঘোষের মৃত দেহটিকে উদ্ধার করে টেপানিয়া হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্ত করার জন্য।
গোটা ঘটনায় ফাঁড়ি থানার ওসি সূর্য দাস জানান, রাতের কোন এক সময় কোন এক বড় গাড়ি আঘাতপ্রাপ্ত করেছে শ্যামলকে ।
এমনটাই অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। গোটা ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।