নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১১ নভেম্বর :
সারা ত্রিপুরার সাথে উদয়পুর পৌর পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। বিভিন্ন রাজনৈতিক দল থেকে মহা মিছিলের মধ্য দিয়ে মহকুমা শাসকের
অফিসে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। ১০ই নভেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
জানা যায় , ১০ই নভেম্বর দুপুরে উদয়পুর পৌর পরিষদের ৬ নং ওয়ার্ডে বাম প্রার্থী জয়ন্তী দাস মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অন্যদিকে ১৮ নং ওয়ার্ডে বাম প্রার্থী স্বপ্ন সুর মনোনয়নপত্র প্রত্যাহার করে। বামেদের মনোনয়নপত্র প্রত্যাহারের পরপরই এবার ১৭ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী জেসমিন বেগম এবং
২১ নং ওয়ার্ডে তিপ্রা মথার প্রার্থী রিমন উল্লাহ কাজী তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রথমদিকে উদয়পুরের পরিবেশ ঠিকঠাক থাকলেও বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর
অনুযায়ী জানা যায় বিরোধীদের ওপর ব্যাপকভাবে চাপ রয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য। এই নিয়ে মঙ্গলবার সন্ধ্যা রাতে
উদয়পুর মহকুমা শাসক তথা রিটানিং অফিসার ত্রিদিব সরকার আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান , সিপিআইএম থেকে দুইজন ,কংগ্রেস থেকে একজন এবং তিপ্রা মথা থেকে
একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কিন্তু অন্যদিকে সরকারের শরির দল শুধুমাত্র উদয়পুর পৌর পরিষদে নির্বাচনে একটি আসনে মনোনয়নপত্র দাখিল করার পর
পুনরায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে এই নিয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি শহর উদয়পুর জুড়ে। কেন হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত রীতিমতো
চাঞ্চল্য সৃষ্টি করেছে ভোটের বাজারে। অন্যদিকে এবার পৌর নির্বাচন উদয়পুরে এক নজর কাড়া নির্বাচন হতে চলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে এখনো কোন দল থেকে সাংবাদিক সম্মেলন করে তা স্বীকার করা হয়নি।
জানা যায় , বুধবার সকাল ১১ টায় উদয়পুর সিপিআইএম মহকুমা দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলন করা হবে
বামেদের তরফ থেকে। সেখানে সম্পূর্ণ ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে।