BREAKING :
(1) আত্মঘাতী হলেন উত্তরপ্রদেশের মেরঠের বিজেপি নেতার পুত্র। মৃতের নাম প্রবালকুমার গুপ্ত। (2) দেশ জুড়ে ছড়িয়েছে ৭০ কোটি টাকারও বেশি মূল্যের ২০ টাকার জাল কয়েন! ৬ রাজ্যে চলছিল কারখানা, গ্রেফতার ৬ (3) বেপরোয়া গাড়ি, পিষে মৃত্যু মা ও ছেলের, জখম এক দম্পতিও | দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের অহমদাবাদের নিকোল এলাকায়। (4) উপকূলে আছড়ে পড়ার পরে অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় ‘মুরাসু’।

লালঝান্ডার স্রোতের মিছিলের মধ্য দিয়ে উদয়পুর পুর পরিষদে পাঁচ বাম দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করলো

লালঝান্ডার স্রোতের মিছিলের মধ্য দিয়ে উদয়পুর পুর পরিষদে পাঁচ বাম দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করলো

নিজস্ব প্রতিনিধি ,উদয়পুর| 3 নভেম্বর : 

শাসকের হুমকি, হুলিয়াকে মারিয়ে লালঝান্ডার স্রোতের মিছিলের মধ্য দিয়ে উদয়পুর পুর পরিষদে পাঁচ বাম দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করলো সোমবার।

 তপ্ত রৌদ্র মাথায় নিয়ে এদিন প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে মনোনয়ন দাখিলের মিছিল গোটা উদয়পুরে আলোড়ন সৃষ্টি করেছে। উদয়পুর পুর পরিষদের ২৩টি ওয়ার্ডেই এদিন একসাথে

 মনোনয়ন দাখিল করে পাঁচ বাম দলের পক্ষে। দূর্নীতিমুক্ত পুর পরিষদ, নাগরিক পরিষেবা ও জন স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে শহরের নাগরিকদের কাছে বামপন্থীদের ভোট দেওয়ার আবেদন রাখা হয়।

Must Read পুরভোটের আগে উদয়পুরে বিজেপির মেগা মিছিল! বিরোধীদের নিয়ে প্রণজিৎ সিংহ রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা পুরভোটের আগে উদয়পুরে বিজেপির মেগা মিছিল! বিরোধীদের নিয়ে প্রণজিৎ সিংহ রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা

গত কয়েকদিন ধরে চিরাচরিত প্রথায় শাসক বিজেপি নানারকম হুমকি, হুলিয়া জারি রাখে শহর জুড়ে। সিপিআই(এম)-এর পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী

হতে পারে এরকম বাড়িতে গিয়ে প্রার্থী না হতে হুমকি, হুলিয়া প্রদর্শন করা হয়। রবিবার রাতে বদরমোকাম এলাকায় শীলা দাসের বাড়িতে এরকম করা হয়।

 রাতে বাড়ি ঘরে যথেচ্ছভাবে ঢিল ছোড়া হয়। কিন্তু সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে শীলা দাস সোমবার সিপিআই(এম)-এর পক্ষে মনোনয়ন জমা করেন।

রবিবার রাতেই জগন্নাথ দিঘির পশ্চিম পাড়ের বাসিন্দা কংগ্রেস কর্মী পার্থ সাহার বাড়িতে শাসকের দূর্বৃত্ত বাহিনী মুখ বেঁধে হাজির হয়ে ঢিল ছুড়ে এবং বাড়ির বাউন্ডারি ভাঙ্গচুর করে।

Also Read কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থীরা,নয়টি আসনের জন্য মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থীরা,নয়টি আসনের জন্য মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।

কিন্তু সোমবার শাসকের সমস্ত ভয়কে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন সংগ্রামী জনতা। ঘর ছেড়ে রাস্তায় নেমে অত্যাচারী শাসকের বিরুদ্ধে

 শ্লোগান সোচ্চার হয়েছেন এবং পুর পরিষদে বামপন্থী প্রার্থীদের জয়ের জন্য আওয়াজ তুলেছেন।

এদিন উদয়পুর জামতলা সিপিআই(এম) মহকুমা অফিসের সামনে থেকে শুরু হয় মনোনয়ন দাখিলের মিছিল। ২৩টি ওয়ার্ডের ২৩ জন প্রার্থীকে সামনে রেখে শুরু হয়

শ্লোগান সোচ্চার মিছিল। হাতে হাতে লালঝান্ডা হাতে শ্লোগান সোচ্চার দৃপ্ত মিছিল বিবেক কর্নার, ছনবন চৌমুহনী, সুভাষ ব্রীজ, এগ্রিকালচার চৌমুহনী হয়ে

পৌঁছায় মহকুমা শাসক অফিসে। মিছিলে হাঁটেন সিপিআই(এম) গোমতী জেলা সম্পাদক পরিমল দেবনাথ, উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত,

পার্টিনেতা নিতাই বিশ্বাস, সুনীতি সাহা, নিখিল দাস, ওয়াজ উদ্দিন আহমেদ, রাজীব সেন, শ্যামাপ্রসাদ গোস্বামী, শুভ চক্রবর্ত্তী, প্রদীপ সাহা, কাকলি সরকার, আরএসপি নেতা ভানু লোধ,

 সিপিআই(এম এল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার প্রমুখ। বামপন্থী প্রার্থীরা মনোনয়ন জমা করতে যখন মহকুমা শাসকের অফিসের ভেতরে তখন অফিসের নিচের রাস্তায়

 শাসক বিজেপির ২৫-৩০ জন দূর্বৃত্ত জমায়েত হয়। যদিও পুলিশ এবং সংগ্রামী জনতার জেদের কাছে ভিড়তে সাহস দেখায়নি দূর্বৃত্তরা।

এদিন পুর পরিষদের ২৩টি ওয়ার্ডকে চারটি ভাগে ভাগ করে মহকুমা শাসক অফিসের চারটি রুমে মনোনয়ন জমা নেন আধিকারিকরা।

পাঁচ বাম দলের পক্ষে ২৩টি ওয়ার্ডের জন্য ২৫ জন মনোনয়ন জমা করেন। সিপিআই(এম)-এর পক্ষে ১ নং(সাধারন) আসন প্রদীপ দেবনাথ, আব্দুল আজিজ দু'জন মনোনয়ন জমা দিয়েছেন।

 ২ নং(সাধারন) আসনে প্রদীপ সাহা, ৩ নং(মহিলা সংরক্ষিত) আসনে মৌসুমী বেগম, ৪ নং(তপশিলী জাতি সংরক্ষিত) আসনে ললিত মোহন দাস,

 ৫ নং(মহিলা সংরক্ষিত) আসনে সুমিতা রানী দাস দেব, ৬ নং(মহিলা সংরক্ষিত) আসনে জয়ন্তী দাস, ৭ নং(সাধারন) আসনে স্বপন মজুমদার, ৮ নং(তপশিলী জাতি সংরক্ষিত)

আসনে শীলা দাস, ৯ নং(মহিলা সংরক্ষিত) আসনে মন্টি দাস, ১০ নং(সাধারন) আসনে সাধন শীল, ১১ নং(সাধারন) আসনে বিপ্লব দাস, ১২ নং(মহিলা সংরক্ষিত)

 আসনে স্বরূপা বেগম, ১৪ নং(সাধারন) আসনে দিলীপ সরকার, ১৬ নং(সাধারন) আসনে দু'জন দীপঙ্কর দাস, সোমরাজ চৌধুরী মনোনয়ন দাখিল করেন।

১৭ নং(মহিলা সংরক্ষিত) আসনে রোশনা বিবি,

১৮ নং(মহিলা সংরক্ষিত) আসনে স্বপ্না সুর, ১৯ নং(সাধারন) আসনে সমীরন দত্ত, ২০ নং(তপশিলী জাতি মহিলা সংরক্ষিত)

আসনে সুচিত্রা দাস, ২১ নং(সাধারন) আসনে খোসাদ মিয়াঁ খাদিম, ২২ নং(সাধারন) আসনে চন্দন সাহা, ২৩ নং(মহিলা সংরক্ষিত)

 আসনে রেখা কর্মকার সিপিআই(এম)-এর হয়ে মনোনয়ন জমা করেন এবং আরএসপির হয়ে ১৫ নং(মহিলা সংরক্ষিত) আসনে জয়ন্তী ভৌমিক দত্ত, সিপিআই(এম এল)

লিবারেশন দলের পক্ষে ১৩ নং(মহিলা সংরক্ষিত) আসনে মনিদীপা কর্মকার মনোনয়ন জমা করেন।

 উদয়পুর পুর পরিষদে এবারের নির্বাচনে সব মিলিয়ে ১১টি আসন মহিলাদের জন্য বরাদ্ধ থাকলেও বামপন্থীরা ১২টি আসনে মহিলা প্রার্থী দাঁড় করিয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram