BREAKING :
(1) আত্মঘাতী হলেন উত্তরপ্রদেশের মেরঠের বিজেপি নেতার পুত্র। মৃতের নাম প্রবালকুমার গুপ্ত। (2) দেশ জুড়ে ছড়িয়েছে ৭০ কোটি টাকারও বেশি মূল্যের ২০ টাকার জাল কয়েন! ৬ রাজ্যে চলছিল কারখানা, গ্রেফতার ৬ (3) বেপরোয়া গাড়ি, পিষে মৃত্যু মা ও ছেলের, জখম এক দম্পতিও | দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের অহমদাবাদের নিকোল এলাকায়। (4) উপকূলে আছড়ে পড়ার পরে অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় ‘মুরাসু’।

পুরভোটের আগে উদয়পুরে বিজেপির মেগা মিছিল! বিরোধীদের নিয়ে প্রণজিৎ সিংহ রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা

পুরভোটের আগে উদয়পুরে বিজেপির মেগা মিছিল! বিরোধীদের নিয়ে প্রণজিৎ সিংহ রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৪ নভেম্বর : 

উদয়পুর পৌর পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর । পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলি মনোনয়নপত্র দাখিল করে নিয়েছে ইতিমধ্যে।

 বুধবার শাসকদল ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন এক সুসজ্জিত মিছিলের মধ্য দিয়ে। এদিন সকাল ১১ টা থেকে দলীয় কর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে

দলীয় পতাকা হাতে নিয়ে গেরুয়া ময় এক মিছিলের মধ্য দিয়ে উদয়পুর জামতলায় জমায়েত হয়। পরে সমস্ত ওয়ার্ডের প্রার্থীরা দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে উদয়পুর শহরের

Must Read কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থীরা,নয়টি আসনের জন্য মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থীরা,নয়টি আসনের জন্য মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।

 বিভিন্ন পথ পরিক্রমা করে। সম্পূর্ণ মিছিলটি শহরের নানা পথ ধরে মহকুমা শাসকের অফিসের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের পুরভাগে ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন , বিজেপি গোমতি জেলা সভাপতি সবিতা নাগ , আরকেপুর মন্ডল সভাপতি সানি সাহা থেকে শুরু করে

 দলের জেলা ও মন্ডলের সমস্ত নেতৃত্বরা। পৌর পরিষদের ২৩ টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে মহকুমা শাসকের অফিসে।

চারটি ভাগে বিভক্ত করে মনোনয়ন জমা নেওয়া হয়। এদিন অর্থমন্ত্রী পৌর নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ,

Also Read শাসকের হুমকি-হুঁশিয়ারি উপেক্ষা করে উদয়পুরে কংগ্রেসের শক্তি প্রদর্শন! ঝান্ডার মিছিলে রাজনৈতিক মহলে নতুন চর্চা শাসকের হুমকি-হুঁশিয়ারি উপেক্ষা করে উদয়পুরে কংগ্রেসের শক্তি প্রদর্শন! ঝান্ডার মিছিলে রাজনৈতিক মহলে নতুন চর্চা

এবারের পুর নির্বাচনে বিরোধীদের জামানত জব্দ হবে। পাশাপাশি ২৩ টি পুর ওয়ার্ডের মধ্যে ১১ জন মহিলা প্রার্থী দাঁড় করানো হয়েছে।

 বিভিন্ন জায়গায় পুরনো মুখ বাতিল করা হয়েছে রিজার্ভেশানের কারণে । সেইসাথে বিজেপির সমস্ত প্রার্থীদের জয় নিয়ে ১০০% আশাবাদী অর্থমন্ত্রী।

এদিন বিজেপির মিছিলে কর্মী সমর্থকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram