নিজস্ব প্রতিনিধি , সাব্রুম | ১২ নভেম্বর :
আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে আরও সক্রিয় হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলি।
এরই মধ্যে বুধবার সন্ধ্যায় সাব্রুম সফরে এলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
সন্ধ্যা ছয়টা সময় সাব্রুম প্রদেশ কংগ্রেস সভাপতি সাব্রুম কমলারজোত এলাকায় গ্রামীণ ব্যাংক সংলগ্ন শংকর মল্লের বাসভবনে কংগ্রেস
দলের মনোনীত প্রার্থী এবং একনিষ্ঠ দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে কিভাবে প্রচারে ঝড়তোলা যায় সেই নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজিত আয়োজন করা হয়।
প্রথমে এই সভা শুরু হওয়ার আগে সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কংগ্রেস প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পাশাপাশি নির্বাচনে জয়লাভের কৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে প্রার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সাব্রুম নগর পঞ্চায়েতের মোট নয়টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস দলের পক্ষ থেকে প্রথমে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে ছয়জন কংগ্রেস দলের মনোনীত প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
এদিন রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হন তিনি। তাঁর অভিযোগ, সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের
একজন প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। কি পরিস্থিতিতে ওই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন, সে বিষয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।
পাশাপাশি রাজ্যের শাসকদল বিজেপি উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বলেও দাবী করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
তাঁর বক্তব্যে শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি নির্বাচনে কংগ্রেসের জয়ের প্রত্যয়ও উঠে আসে।
সব মিলিয়ে পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সাব্রুমে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
আগামী ২৭-শে নভেম্বরের নির্বাচনে ভোটাররা শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থন করেন, এখন সেটাই দেখার বিষয়।