নিজস্ব প্রতিনিধি, উদয়পুর | ৬ অক্টোবর :
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ উদয়পুর বিদ্যুৎ দপ্তরের DGM এর নিকট
এক প্রতিনিধি মূলক ডেপুটেশান প্রদান করে । এদিনের ডেপুটেশানে তিন দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি ছিলো ,
বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা ও লুট বাণিজ্য বন্ধ করা , বিদ্যুৎ বিভাগে কর্মরত আউটসোর্সিং ও অনিয়মিত কর্মীদের নিয়মিত প্রদান করা এবং
তাদের বেতন বৃদ্ধি করা ও উৎসবের সময় উদয়পুর মহকুমা সহ গোটা রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা রাখা ইত্যাদি দাবিতে এদিন প্রতিনিধি মূলক ডেপুটেশান
প্রদান করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। এদিন প্রথমে সেন্ট্রাল রোডে দলীয় অফিস থেকে কর্মীরা এক মিছিলের মধ্য দিয়ে উদয়পুর বিদ্যুৎ
দপ্তরের সরকারি গেইটের সামনে প্রথমে স্লোগান এবং পরবর্তী সময় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হয়। আগামী নগর ভোট অনুষ্ঠিত হবে
উদয়পুর পৌর পরিষদ এলাকায়। কিন্তু তার আগে যেভাবে স্থানীয় সমস্যাগুলি নিয়ে বাম সংগঠনগুলি ইতিমধ্যেই রাস্তায় নেমেছে
তাতে আগামী দিন শাসকদলের অনেকটাই চিন্তা বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
এইদিনের ডেপুটেশান ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় বাম কর্মীদের মধ্যে।