BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে , উদয়পুরের রাজপথে জেলা কংগ্রেসের গর্জন ।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে , উদয়পুরের রাজপথে জেলা কংগ্রেসের গর্জন ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ২৯ সেপ্টেম্বর : 

গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে ভোট চুরির অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে গ্রেপ্তারের দাবিতে

 উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মঙ্গলবার দুপুর তিনটা নাগাদ। এদিন প্রথমে দলীয় অফিস থেকে

 কংগ্রেস কর্মীরা কাঁধে দলীয় পতাকা ও শরীরে জ্ঞানেশ কুমারের প্লে কার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন কর্মীরা। মিছিলটি এদিন

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

উদয়পুর শহরের টাউন ক্লাব সড়ক হয়ে হয়ে গ্রন্থাগার রোড ধরে বিবেক সংঘ সড়ক ধরে পুনরায় জামতলা পুরাতন টাউন হলের সামনে এসে এক

 বিক্ষোভ প্রতিবাদ সভায় মিলিত হয়। পরে এই প্রতিবাদ সভায় দাঁড়িয়ে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল তীব্র আক্রমণ শানান দেশের নির্বাচন কমিশনকে।

যদি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তার করা না হয় তাহলে প্রতিনিয়ত এই আন্দোলন জারি থাকবে গোটা দেশের সাথে এই রাজ্যের বুকেও।

আগামী দিন এই আন্দোলন উদয়পুরের রাজপথে আরো ব্যাপকভাবে প্রতিফলিত হবে বলে হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

এই দিনের বিক্ষোভ মিছিলে এছাড়া ছিলেন , প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর, জেলা যুব কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ দাস,

 বিভিন্ন ব্লক কংগ্রেসের সভাপতি ও মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী থেকে শুরু করে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা। ‌

এদিনের মিছিলে বড় মাত্রায় কংগ্রেসকর্মীরা যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে কংগ্রেসের এই মিছিলকে কেন্দ্র করে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram