নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৪ অক্টোবর :
দুর্গোৎসবকে কেন্দ্র করে উদয়পুর ইউথ ক্লাবে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রবিবার সকাল ১১ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন
করে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার।
এছাড়া ছিলেন , মহকুমা শাসক ত্রিদিব সরকার , ১ নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার নমিতা সাহা , ক্লাব সভাপতি বিপ্লব দেব ও ক্লাব সম্পাদক বিশ্বজিৎ বণিক সহ প্রমূখ।
রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন , নিয়মিত রক্তদান করলে শরীরের অতিরিক্ত আয়রন কমে, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায়।
রক্তদানের ৪৮ ঘণ্টার মধ্যে শরীরের তরল এবং অল্প কিছুদিনেই নতুন রক্তকণিকা তৈরি হয়। রক্তদান শিবিরে
এই দিন মোট ২২ জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করেন।
ক্লাবের এর রক্তদান শিবির কে কেন্দ্র করে ক্লাব সদস্য থেকে শুরু করে সদস্যাদের উপস্থিতি ছিল ব্যাপক সাড়া ।