BREAKING :
(1) দিল্লির ১৩৫ বছরের লাইব্রেরি সরবে অন্যত্র, সংরক্ষণ হবে ৮.৫ লক্ষ বই? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শুনানি সোমবার (2) দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পুরনো মামলায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কেরলম সরকার। (3) যৌনতার ফাঁদে পড়ে প্রতিরক্ষার তথ্য পাচার পাক গোয়েন্দাদের কাছে! তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে গ্রেফতার বাঙালি নৌসেনাকর্মী!

ভোটগণনার আগে গোমতীতে প্রশাসনের কড়া পদক্ষেপ, নিরাপত্তা ঘিরে বাড়ল নজরদারি

ভোটগণনার আগে গোমতীতে প্রশাসনের কড়া পদক্ষেপ, নিরাপত্তা ঘিরে বাড়ল নজরদারি

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৪ অক্টোবর : 

আগামী ৫ অক্টোবর, সোমবার সারা রাজ্যের সঙ্গে গোমতী জেলাতেও শুরু হচ্ছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা।

ভোটগণনাকে কেন্দ্র করে জেলার সাতটি স্থানে গণনাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটগণনা সম্পন্ন করতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ভোটগণনাকে সামনে রেখে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের জানান, জেলার সাতটি স্থানে আগামীকাল ভোটগণনা অনুষ্ঠিত হবে।

Must Read নির্বাচন কমিশনকে ঘিরে দেশজুড়ে বিতর্ক, বিজেপির সাংবাদিক সম্মেলনের পর সামনে এল চাঞ্চল্যকর প্রশ্ন নির্বাচন কমিশনকে ঘিরে দেশজুড়ে বিতর্ক, বিজেপির সাংবাদিক সম্মেলনের পর সামনে এল চাঞ্চল্যকর প্রশ্ন

 ভোটগণনা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গণনাকেন্দ্রগুলিতে নিরাপত্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

জেলাশাসক আরও জানান, ভোটগণনাকে কেন্দ্র করে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করেন বা প্রশাসনের নির্দেশ অমান্য করেন,

তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কোনও ধরনের বেআইনি কার্যকলাপ বরদাস্ত

Also Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 করবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য্য সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram