BREAKING :
(1) দিল্লির ১৩৫ বছরের লাইব্রেরি সরবে অন্যত্র, সংরক্ষণ হবে ৮.৫ লক্ষ বই? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শুনানি সোমবার (2) দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পুরনো মামলায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কেরলম সরকার। (3) যৌনতার ফাঁদে পড়ে প্রতিরক্ষার তথ্য পাচার পাক গোয়েন্দাদের কাছে! তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে গ্রেফতার বাঙালি নৌসেনাকর্মী!

দুর্গাপুজোর নামে চাঁদার জুলুমের অভিযোগে কুমারঘাট-কমলপুর সড়কে লড়ি চালকদের বিক্ষোভ।

দুর্গাপুজোর নামে চাঁদার জুলুমের অভিযোগে কুমারঘাট-কমলপুর সড়কে লড়ি চালকদের বিক্ষোভ।

নিজস্ব প্রতিনিধি , কুমারঘাট  | ৩ অক্টোবর :

দুর্গাপুজোর নামে চাঁদার জুলুমের অভিযোগে কুমারঘাট-কমলপুর সড়কে লড়ি চালকদের বিক্ষোভ। অভিযোগ, বিগ বাজেটের পুজোর নামে

গাড়ি চালকদের থেকে দাবি করা হচ্ছে অতিরিক্ত চাঁদা। এমনকি চালকদের হেনস্তাও করা হচ্ছে বলে অভিযোগ।

দুর্গাপুজো যত‌ই এগিয়ে আসছে, ততোই কুমারঘাট মহকুমার কয়েকটি পুজো কমিটির বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে চাঁদা আদায় নিয়ে অভিযোগের তালিকা। 

Must Read টাকা ভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার নজির গড়লেন উদয়পুরের অটোচালক আক্তার হোসেন । টাকা ভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার নজির গড়লেন উদয়পুরের অটোচালক আক্তার হোসেন ।

বিশেষ করে রাস্তায় চলাচলরত গাড়ি চালকরা এসব চাঁদাবাজদের রোশের শিকার বলে অভিযোগ।

লড়ি চালকদের অভিযোগ, প্রতি বছরই পুজোর নামে তাদের উপর প্রয়োগ করা হয় অতিরিক্ত চাঁদার চাপ। এবারও তার ব্যতিক্রম নেই।


সম্প্রতি রাতে কুমারঘাট-কমলপুর সড়কে চাঁদার জুলুমের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান লড়ি চালকেরা। কুমারঘাট মহকুমার মধ্যে বিগ বাজেটের পূজো করা বিশেষ কিছু ক্লাব

 লড়ি চালকদের উপর চাঁদার নামে জুলুমবাজি চালায় বলে অভিযোগ লড়ি চালকদের। বিগত কয়েক বছর ধরেই এমনটা হয়ে আসছে বলে অভিযোগ তাদের।

Also Read সামগ্রিক সমস্যার সমাধানে কতটা সক্রিয় কাঁকড়াবন বিধানসভা কেন্দ্র ? সামগ্রিক সমস্যার সমাধানে কতটা সক্রিয় কাঁকড়াবন বিধানসভা কেন্দ্র ?

 ঘটনা প্রসঙ্গে স্থানীয় কয়েকটি ক্লাবের নামও উঠে আসে বিক্ষোভকারীদের মুখে। শুনুন কি বলছেন লড়ি চালকরা।

 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশের আশ্বাসে শান্ত হয় পরিস্থিতি।
যদিও চাঁদার জুলুমবাজির এই অভিযোগ অস্বীকার করেছে পুজো কমিটিগুলির একাংশ।

 মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বারবার চাঁদার নামে জুলুম না করার বার্তা দিলেও তা যেন কোন কর্ণপাত করছেনা রাজ্যের একাংশ বিগ বাজেটের পুজো কমিটিগুলো।

রাজ্যের এসমস্ত চাঁদাসুর পূজো কমিটির গুলোর বিরুদ্ধে প্রশাসনের‌ও নেই কোনো পদক্ষেপ।

 কারন বিভিন্ন ক্ষেত্রে নানান প্রভাবশালীদের প্রচ্ছন্ন মদতেই এধরনের চাঁদাবাজির ঘটনা রাজ্যে ঘটছে বলেই অভিযোগ।

রাজ্যে চলমান এধরনের চাঁদার জুলুমের সংস্কৃতির লাগাম টানতে দাবি উঠছে প্রশাসনিক কড়া পদক্ষেপের।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram