নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১ অক্টোবর :
আগামী ২ রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ভারতের প্রত্যেকটি পঞ্চায়েতে বিশেষ গ্রাম সভার মাধ্যমে সংস্কার উৎসবের মাধ্যমে সমস্ত পঞ্চায়েতের
মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য জল বিভাজিকা প্রকল্পের আওতায় বিভিন্ন কাজের অগ্রগতি এবং সার্থকতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে
বৃহস্পতিবার বিকেল তিনটায় কাকড়াবন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দাস এক তথ্য তুলে ধরেন সংবাদমাধ্যমের সামনে।
তিনি জানান , কাকাবাবন কৃষি দপ্তরের অধীন জল বিভাজিকা প্রকল্পে বৃষ্টির জল ধরে রাখা মাটি ক্ষয় রোধ করা এবং ভূগর্ভস্থ জলস্তর উন্নত করার লক্ষ্যে কাজ করেছে দপ্তর।
তিনি জানান , ডব্লিউডিসি প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জল ও মাটি সংরক্ষণ করা, জলের উৎস তৈরি করা, চাষের আওতায় জমি আনা ইত্যাদি ।
কাকড়াবন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীন পাহাড়ের ঢালে বা ফাঁকা জায়গায় প্রচুর গাছ লাগানো হয়, যা জলকে মাটিতে শুষে নিতে সাহায্য করে।
অন্যদিকে শুষ্ক ও অনাবাদি জমিতে গাছ লাগানো যা জলকে মাটিতে প্রবেশ করানোর জন্য সামাজিক বনায়ন গড়ে তোলা হয়েছে বলে
জানান কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দাস। ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে গ্রামীন কৃষি এলাকা গুলিকে সাজিয়ে তোলা হয়েছে ।
সব মিলিয়ে আগামীর এক সবুজায়ন হয়েছে কাকরাবন এলাকায়।