নিজস্ব প্রতিনিধি , কাঁকড়াবন | ৩০ সেপ্টেম্বর :
কাঁকড়াবনে আরো একটি নতুন পালক যুক্ত হল। শ্রী রামকৃষ্ণ টিভিএস শোরুম আজ নতুনভাবে পথ চলা শুরু করেছে।
বুধবার সকাল ১১ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে শ্রী রামকৃষ্ণ টিভিএস শোরুমের শুভ উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার।
এছাড়া ছিলেন , কাঁকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা ও বিশিষ্ট সমাজসেবক মুকুল দেবরায় সহ প্রমূখ ।
এদিন শোরুমের উদ্বোধনে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন , এই ধরনের শোরুম কাকরাবন বাজার এলাকায় হওয়ার কারণে
অনেকটাই সুবিধা হবে সাধারণ জনগণের। যারা দ্বি চক্র যান কেনার জন্য প্রায়শই উদয়পুর শহরে যেতে হয় তাদের এখন হাতের কাছেই
এই সুবর্ণ সুযোগ নিয়ে আসার কারণে উপকৃত হবে সাধারণ মানুষ। ধীরে ধীরে বড় পরিসরে জায়গা করে নিচ্ছে কাকরাবন।
আগামী দিনে এই কাকড়াবনকে মহকুমা স্তরে নিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা চলছে বলে জানান বিধায়ক।
এদিন এক গ্রাহক শ্রীরামকৃষ্ণ টিভিএস শোরুম থেকে নতুন একটি স্কুটি ক্রয় করেন ।
সবমিলিয়ে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পূন্ন হয় নতুন শোরুমের উদ্বোধনী পর্ব।