BREAKING :
(1) জম্মু ও কাশ্মীরের বদগাঁওয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লশকর-এ-ত্যায়বার এক শীর্ষনেতা। (2) জ্ঞানেশের বিরুদ্ধে মামলা শুনবে সুপ্রিম কোর্ট! বুধে বৈঠকে বসছে ইস্তফার দাবিতে অনড় ‘ইন্ডিয়া’ (3) অরুণাচলের চাংলাং জেলায় জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন অসম রাইফেলের এক জওয়ান। আহত হয়েছেন চার জন।

উদয়পুর ইয়ুথ ক্লাবে দুর্গাপূজার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এই বছর ৪৫ লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে দুর্গা পূজার।

উদয়পুর ইয়ুথ ক্লাবে দুর্গাপূজার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এই বছর ৪৫ লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে দুর্গা পূজার।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

বাঙ্গালীদের সব থেকে শ্রেষ্ঠ বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো । দুর্গাপূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা ত্রিপুরা জুড়ে শুরু হয়েছে ছোট বড় সমস্ত ক্লাবের খুঁটি পুজো।

 দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাব। সোমবার সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটি পূজা সম্পূর্ণ করা হয় উদয়পুর ইয়ুথ ক্লাবে ।

 পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পূজা করা হয় এদিন ।

Must Read কাঁকড়াবনে আরো একটি নতুন পালক যুক্ত হল। শ্রী রামকৃষ্ণ টিভিএস শোরুম আজ নতুনভাবে পথ চলা শুরু করেছে। কাঁকড়াবনে আরো একটি নতুন পালক যুক্ত হল। শ্রী রামকৃষ্ণ টিভিএস শোরুম আজ নতুনভাবে পথ চলা শুরু করেছে।

 পাশাপাশি ক্লাব চত্বরে চাঁপা ফুলের গাছ রোপন করা হয় । এদিন খুঁটি পূজায় অংশ নেন ইয়ুথ ক্লাবের সভাপতি বিপ্লব কুমার দেব ,

 ক্লাব সম্পাদক বিশ্বজিৎ বণিক ও কোষাধক্ষ্য চন্দন দাস সহ ক্লাবের সমস্ত বরিষ্ঠ এবং যুব সদস্যরা । দুর্গাপূজার খুঁটি পূজা সম্পর্কিত বিষয়ে বলতে গিয়ে ক্লাব সভাপতি বিপ্লব কুমার দেব জানান ,

এই বছর সোমনাথ মন্দিরের আদলে তৈরি হবে পূজার প্যান্ডেল । পশ্চিমবঙ্গের থেকে আসা চিত্তরঞ্জন দেবনাথ এই পুজোর প্যান্ডেলটি তৈরি করবেন।

প্রতিমা তৈরি করবেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার থেকে আগত শিল্পী শিবনাথ হাজরা। পাশাপাশি আলোকসজ্জা পশ্চিমবঙ্গের থেকে নিয়ে আসা হয়েছে এই বছর ইয়ুথ ক্লাবে ।

Also Read শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’ শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’

ক্লাব সভাপতি জানান এই বছর তাদের দুর্গাপূজার বাজেট ধরা হয়েছে ৪৫ লক্ষ টাকা। ক্লাব কর্তৃপক্ষরা আশা প্রকাশ করেন এই বছর গোটা রাজ্যের মধ্যে ইয়ুথ ক্লাব

এক অনন্য নজির সৃষ্টি করবে সমগ্র ত্রিপুরা জুড়ে । দর্শনার্থীদের ভিড় থাকবে এই বছর উপচে পড়া। সেই রকম প্রস্তুতি নিয়ে ধীরে ধীরে

এগিয়ে যাচ্ছে ইয়ুথ ক্লাবের সমস্ত ক্লাব সদস্যরা ।‌ এদিন খুঁটি পূজাকে কেন্দ্র করে ব্যাপক সারা লক্ষ্য করা যায় ক্লাবের সদস্যদের মধ্যে ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram