নিজস্ব প্রতিনিধি উদয়পুর | ১ অক্টোবর :
গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা উদয়পুর ইউনিটের উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয় উদয়পুর সমিতির অফিস গৃহে ।
দুপুর ১২ টা থেকে শুরু হয় বিশ্ব প্রবীণ দিবস উদযাপন অনুষ্ঠান । এদিন এই অনুষ্ঠানে ছিলেন সভাপতি নিশিকান্ত দাস, সহ-সভাপতি দীপক কুমার দাস ,
হরিপদ দেবনাথ ও সম্পাদক রবীন্দ্র চন্দ্র কর্মকার এবং যুগ্ম সম্পাদক অমৃতলাল দেবনাথ সহ প্রমূখ।
এদিন বিশ্ব প্রবীণ দিবসে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি নিশিকান্ত দাস বলেন , বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা, অধিকার এবং তাদের ওপর
হওয়া অবমাননা বা বৈষম্য রোধে সাধারণ মানুষকে সচেতন করা । পাশাপাশি সমাজে প্রবীণ ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দিতে এবং
বার্ধক্য জনিত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়।
এদিনের অনুষ্ঠানে সমস্ত গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন সদস্য ও সদস্যারা অংশ নিয়েছেন।