নিজস্ব প্রতিনিধি উদয়পুর | ২৯ সেপ্টেম্বর :
গত ২৮ সেপ্টেম্বর দুপুরে ভিসি নির্বাচনে মথার প্রার্থী খচিন্দ্র রিয়াংকে কে বা কাহারা হঠাৎ করে মহারানী ওয়ারেঙ বাড়ি এলাকায় গুলি চালিয়ে দেয়। এর ফলে গুরুতর জখম হয় খচিন্দ্র রিয়াং।
এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামে তিপ্রা মথার কর্মীরা। কিন্তু ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সকাল দশটা থেকে পুনরায় একই দাবিতে অমরপুর এবং উদয়পুর সড়ক অবরোধে বসে তিপ্রা মথার কর্মীরা।
এই নিয়ে গোমতী জেলা শাসক রিঙ্কু লাঠের মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন আজ বিকেল পাঁচটা থেকে আগামী ২ তারিখ পর্যন্ত মহারানী এডিসি
এলাকায় BNS এর ১৬৩ ধারা লাগু করা হয়েছে। জেলাশাসক আরো জানান , একসাথে মোটর বাইকে দুইজনের বেশি ঘুরাফেরা করা যাবে না এবং কোন ধরনের
জমায়েত সংঘটিত করা যাবে না সড়কে। করা বার্তা এদিন দিয়েছেন গোমতী জেলা শাসক । শুধুমাত্র প্রয়োজন ছাড়া কোথাও দাঁড়িয়ে থাকা যাবে না
শুধুমাত্র বাজার হাট ও জরুরী কালীন অবস্থায় যেন সাধারণ মানুষ চলাফেরা করে সে বার্তা তিনি দিয়েছেন এদিন।
এখনো পর্যন্ত যতটুকু স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহারানী ফাঁড়ি থানা এলাকা এখনো পর্যন্ত ব্যাপক উত্তপ্ত রয়েছে বলে জানা যায়।