BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

মাতারবাড়িতে ভিসি ভোটের মাঝেই গুলিকাণ্ড, রণক্ষেত্র মহারানী! গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন কর্মীরা

মাতারবাড়িতে ভিসি ভোটের মাঝেই গুলিকাণ্ড, রণক্ষেত্র মহারানী! গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন কর্মীরা

নিজস্ব প্রতিনিধি , মহারানী  | ২৮ সেপ্টেম্বর :  

পাহাড়ের ভিসি নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের মহারানী ওয়ারেঙ বাড়ি এলাকা ।

সোমবার দুপুর তিনটা নাগাদ হঠাৎ করে একদল যুবক গাড়ি করে এসে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে মথার কর্মীদের সাথে।

 পরবর্তী সময় হঠাৎ গুলি চালিয়ে দেয় তিপ্রা মথার প্রার্থী খচিন্দ্র রিয়াং এর দেহের মধ্যে। ‌ জানা যায় তার বয়স ৩৬ বছর। ‌ মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

ঘটনার কিছু মুহূর্তের মধ্যেই গুলিবিদ্ধ ব্যক্তি কে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ডাক্তার ৩ ঘন্টা চেষ্টার পরেও অপারেশন করে গুলিবিদ্ধ যুবকের

শরীর থেকে গুলি বের করতে পারেনি। পরে আগরতলায় সন্ধ্যা রাতে টেপানিয়া জেলা হাসপাতাল থেকে রেফার করে দেয় উন্নত চিকিৎসার জন্য।

 গুলি কাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেঙ বাড়ি এলাকায় অমরপুর - মহারানী জাতীয় সড়কে শুরু হয় সড়ক অবরোধ।

মথার নেতৃত্বদের দাবি খুব তাড়াতাড়ি যদি এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের কে গ্রেপ্তার করা না হয় তাহলে সড়ক অবরোধ চালিয়ে যাবে কর্মীরা।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

অন্যদিকে শাসকদলের ওপর অভিযোগ দেয় একাংশ কর্মীরা। সব মিলিয়ে উত্তপ্ত গোটা মহারানী এলাকা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram