নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৪ নভেম্বর :
পৌর নির্বাচনের দিনক্ষণ যত সামনের দিকে এগিয়ে আসছে তত বাড়ছে রাজনৈতিক দলের প্রচার আরো তেজি হয়ে উঠছে ।
শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ উদয়পুর পৌর এলাকার ২২ নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী পার্থ সারথি দাস বিজেপি কর্মীদেরকে সাথে নিয়ে
ভোটারদের দুয়ারে যাচ্ছেন প্রতিদিন। গণদেবতাদের কাছে ভোট চাইছেন প্রাক্তন শিক্ষক তথা বর্তমানে বিজেপি প্রার্থী। একটা সময় উদয়পুরের একটি বেসরকারি
স্কুলে শিক্ষকর্তা করতেন পার্থ বাবু। পরে ধীরে ধীরে রাজনীতির সাথে তিনি যুক্ত হতে থাকেন। রাজনীতির আঙ্গিনায় পা রাখতে জীবনে প্রথমবারের মতো তিনি
২০২৬ সালের পৌর নির্বাচনে উদয়পুরে ২২ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। যা জীবনের একটি নতুন সূচনা বলে মনে করছেন তিনি।
এবারে নির্বাচনে তিনি আশাবাদী বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এলাকার গণদেবতাদের পাশে থেকে উন্নয়নকে এলাকায় আরো বেশি করে নিয়ে যেতে
তিনি কাজ করবেন বলে জানান সংবাদ মাধ্যমকে। বিরোধিদেরকে কটাক্ষ করে তিনি বলেন, ২২ নং ওয়ার্ডের বিরোধীদের কোন ধরনের ভূমিকা নেই তাই এবারের
নির্বাচন একেবারে উন্নয়নকে সামনে রেখেই করা হচ্ছে। আগামী ২৭ শে নভেম্বর সাধারণ মানুষ তাদের নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করে
বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করবেন বলে জানান ভারতীয় জনতা পার্টি প্রার্থী পার্থ সারথি দাস। এখন দেখার গণদেবতারা
তাদের মূল্যবান ভোট কোন রাজনৈতিক দলের দিকে ধাবিত করে সেদিকে চেয়ে রয়েছে সমস্ত দলের প্রার্থীরা।