BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর  | ২৭ সেপ্টেম্বর : 

উদয়পুর মহকুমার ধজ্জ্বনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশন। নার্সিং শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ

গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে রবিবার দুপুরে ধজ্জ্বনগরস্থিত প্রতিষ্ঠানের কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

Must Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, বিশিষ্ট সমাজসেবক সানি সাহা, সমীর চক্রবর্তী, টেপানিয়া আরডি ব্লকের বিডিও অর্জুন চন্দ্র দেবনাথ, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্না রানী দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, গোমতী জেলার উদয়পুর মহকুমায় স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার

পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এর ফলে এলাকার শিক্ষাক্ষেত্রের পরিধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

উদয়পুর মহকুমায় একের পর এক নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠাকে তিনি এলাকার জন্য ইতিবাচক ও গর্বের বিষয় বলে উল্লেখ করেন।

Also Read বিষধর সাপের কামড়ে মুখ-চোখ বন্ধ, তীব্র শ্বাসকষ্টে যুবক! গোমতী জেলা হাসপাতালে শুরু হয় কঠিন লড়াই বিষধর সাপের কামড়ে মুখ-চোখ বন্ধ, তীব্র শ্বাসকষ্টে যুবক! গোমতী জেলা হাসপাতালে শুরু হয় কঠিন লড়াই


তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য, শিক্ষা এবং বিভিন্ন পরিকাঠামোগত ক্ষেত্রে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে।

 আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবাকে আরও

শক্তিশালী করার ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন তিনি।

 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram