BREAKING :
(1) জম্মু ও কাশ্মীরের বদগাঁওয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লশকর-এ-ত্যায়বার এক শীর্ষনেতা। (2) জ্ঞানেশের বিরুদ্ধে মামলা শুনবে সুপ্রিম কোর্ট! বুধে বৈঠকে বসছে ইস্তফার দাবিতে অনড় ‘ইন্ডিয়া’ (3) অরুণাচলের চাংলাং জেলায় জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন অসম রাইফেলের এক জওয়ান। আহত হয়েছেন চার জন।

সাফাই মিত্রদের পাশে উদয়পুর পৌর পরিষদ, মন্ত্রীর হাত ধরে বিশেষ কর্মসূচিতে ব্যাপক সাড়া

সাফাই মিত্রদের পাশে উদয়পুর পৌর পরিষদ, মন্ত্রীর হাত ধরে বিশেষ কর্মসূচিতে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 

শহরকে নির্মল, সুন্দর এবং সুস্থ রাখতে গত ১৭ ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এই স্বচ্ছতাহি সেবা ও সেবা সংকল্প 

অভিযানে শুভ সূচনা করেন জেলা সভাধিপতি দেবল দেবরায় । সূচনার পর থেকে পৌর পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বাস্তবায়নে পথ নাটিকা,

আবর্জনা স্তুপ পরিষ্কার, সচেতনতা মূলক প্রচার অভিযান, সচেতনতার লক্ষ্যে কিছু গান প্রচারে প্রয়াস চলে। 

Must Read কাকড়াবনে জল বিভাজিকা প্রকল্পে একের পর এক কাজ, কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন বার্তা  | কাকড়াবনে জল বিভাজিকা প্রকল্পে একের পর এক কাজ, কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন বার্তা |

আজ ত্রিপুরা রাজ্যে অর্থ  মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে শুভ সূচনা  করেন উদয়পুর পৌর পরিষদের সাফাই মিত্র সম্মাননা, আয়ুষ্মান কার্ড প্রদান ও স্বাস্থ্য সুরক্ষা শিবির।

উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের জেলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার , বিশিষ্ট সমাজ সেবিকা সবিতা নাগ,

জেলার অতিরিক্ত জেলা শাসক  সনজিত দেববর্মা  সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গদয়। এই শিবিরের মূল লক্ষ্য হলো প্রতিটি সাফাই মিত্রের নিজের স্বাস্থ্য ও পরিবারের সুরক্ষা করা ।

এছাড়াও নমস্তে স্কিমের আওতায় তাদের পরিচয় পত্র, ESI card, সেফটি কিট ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

Also Read ভিসি ভোটের গুলিকাণ্ড ঘিরে উত্তপ্ত মহারানী, আন্দোলনের মাঝেই প্রশাসনের বড় সিদ্ধান্ত ভিসি ভোটের গুলিকাণ্ড ঘিরে উত্তপ্ত মহারানী, আন্দোলনের মাঝেই প্রশাসনের বড় সিদ্ধান্ত

ত্রিপুরা রাজ্য সরকার ও নগর উন্নয়ন দপ্তরের মানবিক চিন্তাধারা ও শ্রমিক কল্যাণে ধারাবাহিকতা কে অব্যাহত রাখতে উদয়পুর পৌর পরিষদ সদা সচেষ্ট ।

এই দিনের গোটা অনুষ্ঠানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় সাফাই কর্মীদের মধ্যে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram