নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১ অক্টোবর :
গত ২৮ সেপ্টেম্বর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মহারানী ওয়ারেঙ বাড়ি এলাকায় তিপ্রা মথার প্রার্থী খচিন্দ্র রিয়াং কে গুলি করা হয়।
এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছিলো । দুই দিন লাগাতার এই অবরোধ সংঘটিত করে মথার কর্মীরা।
পরে পুলিশ আশ্বস্ত করে অবরোধ কারীদের কে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে।
জানা যায়, বুধবার মধ্যরাতে সিপাহীজলা জেলার টাকারজলা ও জম্পুইজলার মাঝামাঝি এলাকা থেকে ঐদিনের ঘটনার সাথে যারা যুক্ত ছিলেন
তার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজ জারি রেখেছে গোমতীর পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এই দুইজনকে উদয়পুর আদালতে সোপর্দ করা হয়। জানিয়েছেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর ।
এখন দেখার বিষয় পুলিশের তদন্ত প্রক্রিয়া কত দূর পর্যন্ত এগিয়ে যায় সে দিকে তাকিয়ে রয়েছে গোটা জেলা বাসী ।