নিজস্ব প্রতিনিধি, উদয়পুর | ২৩ নভেম্বর :
উদয়পুরে পৌর নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে শাসকের সাথে পাল্লা দিয়ে সর্বভারতীয় কংগ্রেসের উদয়পুর পৌর নির্বাচনের
১৮ নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী পার্বতী পাল দত্ত । বিরোধী রাজনৈতিক দল উদয়পুরে বিভিন্ন বাধা বিঘ্নকে দূরে সরিয়ে কখনো সামাজিক মাধ্যমে
আবার কখনো পথসভা ও বাজার সভা থেকে শুরু করে ছোট ছোট আকারে মিছিল মিটিং করে সাধারণ ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে
যা ইতিমধ্যেই সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে বিভিন্ন জায়গার ছবি। উদয়পুর পৌর এলাকার বিভিন্ন সমস্যাগুলি কংগ্রেস ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে তুলে ধরছে বিভিন্নভাবে।
তার থেকে পিছিয়ে নেই উদয়পুর পৌর নির্বাচনে ১৮ নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী পার্বতী পাল দত্ত। কংগ্রেস প্রার্থী আমাদের সংবাদ প্রতিনিধি প্রশ্নের উত্তরে জানান,
আগামী দিন পৌর নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রাখার জন্য এলাকায় লাগানো হবে সিসিটিভি ক্যামেরা
পাশাপাশি একটি ওয়ার্ড অফিস থেকে শুরু করে এলাকার জল নিকাশি ব্যবস্থা এবং রাস্তাঘাট নতুন ভাবে তৈরি করা হবে। এলাকার বিভিন্ন ছোট ছোট সমস্যা গুলি
এলাকাবাসী দেরকে সাথে নিয়ে অরুণাচল সংঘ এলাকায় যে সকল বয়স্ক ব্যক্তিরা রয়েছে তাদের সাথে বসে এলাকার উন্নয়নের চিত্র তৈরি করা হবে।
কংগ্রেস মনোনীত প্রার্থী পার্বতী পাল দত্ত আরো জানান যদি গণদেবতারা কংগ্রেসের উপর আস্থা এবং বিশ্বাস ও ভরসা রাখে তাহলে
এলাকার উন্নয়ন সকলকে সাথে নিয়ে করা হবে বলে তিনি বার্তা দিয়েছেন। পাশাপাশি যুবক শ্রেণীদের কাছেও শিক্ষামূলক বিভিন্ন বিষয়গুলি
আগামী দিন জয়লাভ করে তাদের মনের বিভিন্ন প্রশ্নের উত্তর ও জিজ্ঞাসা সরাসরি যেন তাদের কাছেই উত্তরসহ পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা তিনি করবেন।
এখন দেখার গণদেবতারা একজন শিক্ষিত গৃহবধূ তথা কংগ্রেস প্রার্থী পার্বতী পাল দত্তের ওপর
কতটুকু আস্তা ও ভরসা রাখেন সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা কংগ্রেস কর্মী থেকে শুরু করে শিক্ষিত অংশের জনগণ।