নিজস্ব প্রতিনিধি, উদয়পুর | ১৬ নভেম্বর :
পৌর নির্বাচনের দিনক্ষণ যত সামনের দিকে এগিয়ে আসতে শুরু করেছে তত উদয়পুরে রাজনৈতিক হামলা ও মারধর শুরু হয়েছে আরও ব্যাপক পরিমাণে ।
এবার পৌর নির্বাচনে ভোটারদের বাড়িতে প্রচার অভিযান করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বামেদের । এই বিষয়ে সিপিআইএম
উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত জানান , নমিনেশন পত্র জমা দেওয়ার পর থেকে শুরু হয়েছে বাম প্রার্থীদের ওপর নানা রকম ভাবে চাপ সৃষ্টি।
শাসক দল প্রতিনিয়ত বামেদের প্রচার অভিযানে বাঁধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে কাঠগড়ায় তুলেছেন পার্টির সম্পাদক।
যেভাবে বিজেপি কর্মী দ্বারা বাড়িতে হামলা চলছে তাতে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে উদয়পুর শহর এলাকায়।
এখনো পর্যন্ত বাম কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার করতে সাহস দেখায়নি পুলিশ।
এই অভিযোগ সামনে নিয়ে এসেছে সোমবার দুপুরে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক।
রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে কেন একের পর এক উদয়পুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের হামলা ঘটনা সংঘটিত হচ্ছে শহরের বুকে।
তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে প্রতিদিন। আগামী ২৭শে নভেম্বর ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা এখনই প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে উদয়পুরে।
প্রশাসন কিপদক্ষেপ গ্রহণ করে আগামী দিনগুলির জন্য সেটাই এখন দেখার।