নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৭ নভেম্বর :
পৌর নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিরোধী রাজনৈতিক দলকে এক ইঞ্চি জমি ছাড়তে উদয়পুর শহরের বুকে ।
প্রতিদিন শাসক দল সকাল থেকে রাত পর্যন্ত প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। কখনো গণদেবতাদের বাড়িতে গিয়ে।
আবার কখনো চৌমাথায় বিভিন্ন সভার মধ্য দিয়ে। মঙ্গলবার সকালে উদয়পুর পৌর পরিষদের ৬ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী বুল্টি দাস দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে
ভোটারদের বাড়িতে গিয়ে প্রচার শুরু করেছেন। বিগত পাঁচ বছরে উদয়পুর পৌর পরিষদ থেকে যে সকল উন্নয়নমূলক কাজ করা হয়েছে সেই সব কাজের খতিয়ানগুলি
সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। জানা যায় উদয়পুর পৌর পরিষদের ৬ নং ওয়ার্ড গিরিধারী পল্লী এলাকাতে রয়েছে রাজ্যের অর্থমন্ত্রীর বাসভবন।
পাশাপাশি এলাকার উন্নয়ন সঠিকভাবে হচ্ছে কিনা সেসব বিষয়ের উপর নজর রাখছেন অর্থমন্ত্রী। এমনটাই বললেন বিজেপি প্রার্থী বুল্টি দাস। শ্রীমতি দাস জানান,
এই নিয়ে চতুর্থবারের মতো পৌর পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। এবার ভোটে জয়লাভ করে এলাকার যে আরো ২০ শতাংশ উন্নয়নমূলক কাজ বাকি
রয়েছে সেগুলি সমাপ্তি করা হবে বলে তিনি জানান। এখন দেখার ডান বাম উভয় রাজনৈতিক দলগুলি এই বছর ভোটের ময়দানে রয়েছে।
নির্বাচনের জয়ের হাঁসি শেষ পর্যন্ত কে হাসবে সে দিকে তাকিয়ে রয়েছে ভোটাররা ।