নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৯ নভেম্বর :
আগামী ২৭ই নভেম্বর গোটা রাজ্যের সাথে উদয়পুর পৌর পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল প্রার্থী ঘোষণার পর থেকেই
প্রতিটি ওয়ার্ড এলাকায় তাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর শুরু হয় নির্বাচনী প্রচার । শাসক দলের বিভিন্ন সাংগঠনিক নেতৃত্বরা প্রচার অভিযান প্রতিদিন জারি রেখেছে বিভিন্নভাবে।
এবার রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায় পৌর পরিষদের ১৩ নং ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী নপূর নন্দীর প্রচারে নেমেছেন।
দলীয় কর্মীরা পতাকা এবং বিভিন্ন ধরনের রঙিন পোশাকে প্রচার অভিযানকে আরো রঙিন করে তুলেছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি প্রার্থীকে ভোট
দেওয়ার আবেদন রাখেন অর্থমন্ত্রী। সকালের সূর্যের আলোই যখন আলোকিত হয় গোটা পৃথিবী আর অন্যদিকে সাধারণ জনগণ তথা ভোটাররা শাসক দলের
রঙিন প্রচারের দৃশ্য দেখতে পান বাড়ি বাড়ি। বিগত ভোটের তুলনায় এবছরের ভোট এক প্রকার সেমিফাইনাল হিসেবে স্থান করে নিয়েছে। তার কারণ হিসেবে রাজনৈতিক মহলের
ব্যাখ্যা আগামী ২০২৮ সালে ত্রিপুরায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগে পৌর, নগর ও পৌরনিগম ভোট শাসক বিরোধীদের কাছে সেমিফাইনাল
হিসেবেই পরিচিত হবে বলে মনে করছে তারা । গণদেবতারা তাদের মূল্যবান ভোট এলাকার বিভিন্ন কাজের মূল্যায়নের মধ্য
দিয়ে এই ভোট দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।