নিজস্ব প্রতিনিধি , মহারানী | ১৯ নভেম্বর :
বৃহস্পতিবার ব্যক্তিগত কাজে উদয়পুরে নিজ বাসভবন থেকে অমরপুরের উদ্দেশ্যে রওনা দেয় সাংবাদিক তনয় দ্বীপ রায়।
কিন্তু মহারানী BSF ক্যাম্প সংলগ্ন এলাকা দিয়ে যখন সাংবাদিক তনয়ের গাড়ি ছুটে যাচ্ছিলো তখন হঠাৎ রাস্তার বাঁক নিতে গিয়ে অমরপুরের
দিক থেকে আসা একটি ছোট গাড়ি সাংবাদিকের গাড়ির মধ্যে এসে সজোরে আঘাত করে। মুখোমুখি দুইটি গাড়ির সংঘর্ষে দুমড়ে মুছরে
যায় ঘটনাস্থলে গাড়ি দুইটি। অল্পেতে দুইটি গাড়ির যাত্রীসহ সাংবাদিক প্রাণে রক্ষা পায় । পরবর্তী সময় দুর্ঘটনার খবর
পেয়ে মহারানী ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কথা বলেন আহত সাংবাদিকের সাথে। পরে সাংবাদিক তনয় দ্বীপ রায়কে
সরকারি অ্যাম্বুলেন্স করে তড়িঘড়ি গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য।
জানা যায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক তনয় দ্বীপ রায় ।
বৃহস্পতিবার এই বৃষ্টির দিনে সাংবাদিকের দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।