BREAKING :
NEWS : নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের নতুন করে গুলির লড়াই শুরু জম্মু-কাশ্মীরে। (2) দিল্লিতে আবার ভেঙে পড়ল বাড়ি, প্রাণ হারাল তিন বছরের শিশু-সহ দুজন, ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার সাত (3) তামিলনাড়ুর পর এ বার ছত্তীসগঢ়। জেলের দেওয়াল টপকে পালালেন চার বিচারাধীন বন্দি। (4) উত্তরাখণ্ডে পাহাড়ি সেতু থেকে ১০০ মিটার নীচের নদীখাতে পড়ল বাস! মৃত ৮, আহত বেশ কয়েক জন

রাতের অন্ধকারে উদয়পুরে বিজেপির প্রচারসজ্জায় হামলা ! একের পর এক পোস্টার ছেঁড়ার ঘটনায় তীব্র রাজনৈতিক উত্তেজনা

রাতের অন্ধকারে উদয়পুরে বিজেপির প্রচারসজ্জায় হামলা ! একের পর এক পোস্টার ছেঁড়ার ঘটনায় তীব্র রাজনৈতিক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি ,উদয়পুর  | ১৮ নভেম্বর :

রাতের অন্ধকারে উদয়পুরে শুরু হয়েছে শাসকের প্রার্থীর প্রচার অভিযানের বিভিন্ন পোস্টার ছেঁড়ার কাজ । কে বা কাহারা শাসকদলের প্রচার নষ্ট করে দিচ্ছে ?

এর ফলে সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তাপ উদয়পুর শহর এলাকায়। বুধবার সকালে উদয়পুর ছনবন লোকনাথ আশ্রম সড়কে ৩ নং ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী

সালমা বেগমের প্রচারসজ্জা ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি ৪ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মানিক চন্দ্র মজুমদারের  পোস্টার একইভাবে কেটে দেওয়া হয়েছে।

Must Read কর বৃদ্ধি থেকে শহরের জঞ্জাল সমস্যা, উদয়পুরে পথসভা থেকে শাসকদলকে তীব্র নিশানা বাম নেতৃত্বের! ভোটের আগে বাড়ছে উত্তাপ কর বৃদ্ধি থেকে শহরের জঞ্জাল সমস্যা, উদয়পুরে পথসভা থেকে শাসকদলকে তীব্র নিশানা বাম নেতৃত্বের! ভোটের আগে বাড়ছে উত্তাপ

এই ঘটনাটি বিজেপি কর্মীদের নজরে পড়তেই ব্যাপক ক্ষোভ ব্যক্ত করে। এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানান , যে সকল দুষ্কৃতিকারীরা বিজেপি প্রার্থীদের

প্রচার নষ্ট করেছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন করা ব্যবস্থা গ্রহণ করে সে অভিযোগ পুলিশে জানানো হবে। পাশাপাশি এলাকার শান্তি সম্প্রীতি

যেন বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখছে স্থানীয় বিজেপি কর্মীরা । ভোটের দিনক্ষণ যত সামনের

 দিকে এগিয়ে আসতে শুরু করেছে তত উদয়পুর শহরে বাড়ছে উত্তাপের রাজনীতি। আগামী দিনে উদয়পুর শহরের পৌর নির্বাচনের

Also Read অর্থমন্ত্রীর পাড়ায় বিজেপির প্রচারে জোর তৎপরতা ! উদয়পুরে ভোটের ময়দানে ফের পুরনো মুখ ! অর্থমন্ত্রীর পাড়ায় বিজেপির প্রচারে জোর তৎপরতা ! উদয়পুরে ভোটের ময়দানে ফের পুরনো মুখ !

 রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা ছনবন এলাকা ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram